Sales Executive (Solar, Substation & Generator)
প্রকাশিত হয়েছে 24/May/2026 08:27
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 23/Jun/2026
মার্কেটিং/সেলস
ঢাকা জেলা
Matrix Power & Engineering Services
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
দায়িত্বসমূহ
• Solar, Substation ও Generator-সম্পর্কিত পণ্য ও সল্যুশনের বিক্রয় এবং ব্যবসা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা
• সম্ভাব্য ক্লায়েন্ট চিহ্নিত করে তাদের সাথে যোগাযোগ স্থাপন ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করা
• ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য/সমাধান উপস্থাপন করা
• বাজার বিশ্লেষণ করে নতুন বিক্রয় সুযোগ তৈরি করা
• সেলস লিড তৈরি, ফলোআপ এবং ডিল ক্লোজিং প্রক্রিয়া সম্পন্ন করা
• বিক্রয় সংক্রান্ত তথ্য, রিপোর্ট ও ক্লায়েন্ট ডাটাবেজ সঠিকভাবে সংরক্ষণ করা
• Excel ও অন্যান্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেলস রিপোর্ট, প্রেজেন্টেশন ও ডাটা মেইনটেইন করা
• নির্ধারিত সেলস টার্গেট অর্জনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা
• অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করে কোটেশন, প্রস্তাবনা ও সেবা প্রদান প্রক্রিয়ায় সহায়তা করা
যোগ্যতা
• স্মার্ট, এনার্জেটিক এবং self-driven হতে হবে
• ভালো communication skills থাকতে হবে
• Computer literate হতে হবে এবং Excel-এ দক্ষতা থাকতে হবে
• যারা computer operation-এ দক্ষ নন, তারা আবেদন না করাই শ্রেয়
শিক্ষাগত যোগ্যতা
• BBA / MBA / B.Sc in EEE / Mechanical Engineering ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন
• Fresh graduates-দের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে
অগ্রাধিকার
• Solar বা Substation market-এ পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• আকর্ষণীয় কমিশনভিত্তিক আয়
• বিক্রয়ের উপর ভালো কমিশন প্রদান করা হবে
• যোগ্য ও সফল প্রার্থীদের জন্য ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
প্রার্থী প্রোফাইল
• প্রার্থীকে অবশ্যই achiever mentality সম্পন্ন হতে হবে
• নিজের উদ্যোগে কাজ করার মানসিকতা থাকতে হবে
• টার্গেট পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে
আবেদন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- অনার্স
Matrix Power & Engineering Services
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ