কেয়ারগিভার
প্রকাশিত হয়েছে 25/Aug/2026 05:51
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 30/Aug/2026
কেয়ারগিভার/ন্যানি
ঢাকা জেলা
Ever Trust Home Care Ltd.
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম:
Caregiver (Male & Female)
Ever Trust Home Care Ltd.-এ জরুরি ভিত্তিতে পুরুষ ও মহিলা Caregiver নিয়োগ দেওয়া হবে।
চাকরির দায়িত্ব ও কর্তব্য (Job Responsibilities):
রোগী, বয়স্ক ব্যক্তি ও প্রয়োজন অনুযায়ী কেয়ার গ্রহণকারীর দৈনন্দিন যত্ন নেওয়া।
রোগীর গোসল, পোশাক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন কাজে সহযোগিতা করা।
সময়মতো খাবার ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণে সহযোগিতা করা।
রোগীর চলাফেরা, বসা, ওঠা ও প্রয়োজন অনুযায়ী স্থানান্তরে সহায়তা করা।
রোগীর শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সচেতন থাকা এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি/পরিবারকে জানানো।
রোগীর নিরাপত্তা ও আরাম নিশ্চিত করা।
রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা এবং ব্যক্তিগত পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা।
রোগীর সঙ্গে ধৈর্য, আন্তরিকতা ও সম্মানের সঙ্গে আচরণ করা।
রোগীর প্রয়োজন অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা।
প্রতিষ্ঠানের নির্দেশনা ও Caregiving Standards অনুসরণ করা।
যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম JSC পাস।
পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
রোগী ও বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার মানসিকতা থাকতে হবে।
সৎ, দায়িত্বশীল, ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে।
বিশেষ সুবিধা:
প্রতিষ্ঠানের মাধ্যমে Caregiver Training প্রদান করা হবে।
প্রশিক্ষণের মাধ্যমে রোগীর যত্ন, দৈনন্দিন সেবা ও প্রয়োজনীয় caregiving কাজ হাতে-কলমে শেখানো হবে।
বেতন:
১৫,০০০–২০,০০০ টাকা মাসিক
কর্মস্থল/ঠিকানা:
উত্তরা, আজমপুর, গণকবরস্থান, গফুর মুন্সি মাদ্রাসা, ঢাকা
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: উচ্চ বিদ্যালয়
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Ever Trust Home Care Ltd.
Uttara, Azampur, Gonokoborsthan, Gofur Munshi Madrasa, Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট