গার্মেন্টস চেকার
প্রকাশিত হয়েছে 16/Jul/2026 11:09
- ৳17000-20000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 21/Jul/2026
নিরাপত্তা সেবা
গাজীপুর জেলা, টঙ্গী, গাজীপুর
চায়না কমপ্লেক্স
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
আমরা আমাদের ফ্যাক্টরির নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ১০ জন দায়িত্বশীল, কর্মঠ ও আন্তরিক গার্মেন্টস চেকার নিয়োগ দিচ্ছি।
মূল দায়িত্বসমূহ:
• কারখানায় প্রবেশের সময় শ্রমিকদের ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করা।
• নিষিদ্ধ সামগ্রী (পান, সিগারেট, গুল, দেশলাই ইত্যাদি) প্রবেশ নিয়ন্ত্রণ করা।
• গেট পাস ছাড়া শ্রমিকদের বাইরে যাওয়া রোধ করা।
• ছুটির সময় শ্রমিকদের তল্লাশি করা যাতে কোম্পানির কোনো সম্পদ বাইরে না যায়।
• প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নিয়ম-কানুন যথাযথভাবে বজায় রাখা।
যোগ্যতা:
• ন্যূনতম ৫ম শ্রেণি পাস।
বেতন ও সুবিধাসমূহ:
• মাসিক বেতন: ১৭,০০০ – ২০,০০০ টাকা।
• ডিউটি: ৮ ঘণ্টা।
• ওভারটাইম: প্রতি ঘণ্টা ৬৪ টাকা হারে।
• সুবিধাসমূহ: বিনামূল্যে থাকা (কোম্পানি বহন করবে), স্বাস্থ্য বীমা (Health Insurance), বছরে ২টি ঈদ বোনাস।
• ছুটি: ৩ মাস চাকরির পর ১২ দিনের ছুটি।
• বেতন প্রদান: প্রতি মাসের ৫-৮ তারিখের মধ্যে।
• ভালো পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতির সুযোগ।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি।
২. পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশিটের ফটোকপি (যদি থাকে)।
সতর্কবার্তা:
আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার জামানত বা অগ্রিম টাকা নেওয়া হয় না। যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সাবধান থাকুন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের দ্রুত জীবনবৃত্তান্ত (CV) হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হলো:
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: প্রাথমিক বিদ্যালয়
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চায়না কমপ্লেক্স
হোসেন মার্কেট, আল-কারিম হাসপাতালের বিপরীতে, টঙ্গী, গাজীপুর
কোম্পানি সম্পর্কিত তথ্য
আমরা আমাদের ফ্যাক্টরির নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ১০ জন দায়িত্বশীল, কর্মঠ ও আন্তরিক গার্মেন্টস চেকার নিয়োগ দিচ্ছি।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ