টিম লিডার (মার্কেটিং)
প্রকাশিত হয়েছে 26/Apr/2026 05:39
- ৳22000-30000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 09/May/2026
মার্কেটিং/সেলস
ALL, নিজ এলাকায় (জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন)
Nahian Corporation
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের ধরন: ফিল্ড জব (Field Job)
কর্মস্থান: নিজ এলাকায় (জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন)
কার্যদিবস ও সময়: ফুল টাইম / পার্ট টাইম
Nahian Corporation বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক-এর চুক্তির অধীনে টিম লিডার পদে জনবল নিয়োগ দিচ্ছে। যারা নেতৃত্ব দিতে সক্ষম, টার্গেটভিত্তিক কাজে আগ্রহী এবং মাঠ পর্যায়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
শূন্যপদ:
• প্রতি টিমে ১ জন
মূল দায়িত্বসমূহ:
• নতুন মার্চেন্ট সাইন-আপ করা এবং তাদের পয়েন্টে QR কোড স্টিকার সেট-আপ করা
• মার্চেন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করা
• কার্ড ট্রানজেকশনে কোনো সমস্যা হলে তা সমাধান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা
• বিভিন্ন প্রমোশন ও ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের কার্ড ট্রানজেকশন বৃদ্ধি করা
• নিয়মিত মার্চেন্ট পয়েন্ট পরিদর্শন করা এবং ইনঅ্যাক্টিভ মার্চেন্টের সংখ্যা কমানো
• টিম পরিচালনা ও লক্ষ্য অর্জনে সদস্যদের সহায়তা করা
আবেদনের যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি (সিজিপিএ ২.৫) / ডিপ্লোমা / স্নাতক অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন
• ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন
• যারা মোবাইল কোম্পানি বা মার্চেন্ট সার্ভিসে এসআর (S.R) পদে কর্মরত, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
• সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা:
• ১৮ থেকে ৩৫ বছর
অন্যান্য গুণাবলী:
• কাজে উদ্যমী এবং লক্ষ্য অর্জনে আগ্রহী
• চমৎকার যোগাযোগ দক্ষতা ও বহির্মুখী ব্যক্তিত্ব
• সততা ও উচ্চ নৈতিকতাসম্পন্ন
• মাইক্রোসফট অফিসে দক্ষতা
• টার্গেট পূরণের মানসিকতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা:
• মূল বেতন: ২২,০০০ টাকা
• যাতায়াত ভাতা (TA): ৫,০০০ টাকা
• ইনসেনটিভ বোনাস: ৩,০০০ টাকা
• নিজ এলাকায় কাজ করার সুযোগ
• ভ্রমণ সুবিধা
আবেদন করুন:
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- এইচ.এস.সি
অন্যান্য যোগ্যতা
- বয়স : 18-34 years old
Nahian Corporation
Depend FA Tower, House # A-15/17, Road # 01, Kalpalok A/E, Bakalia, Chattogram
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint