ডিজিটাল মার্কেটিং ও অফিস এক্সিকিউটিভ (পুরুষ)
প্রকাশিত হয়েছে 01/Oct/2026 06:25
- ৳15000-22000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 07/Oct/2026
মার্কেটিং/সেলস
ঢাকা জেলা
MALITHA OVERSEAS LIMITED
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্বসমূহ:
ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট তৈরি:
• চাকরির বিজ্ঞপ্তির ব্যানার, প্রচারমূলক ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট, পোস্টার ও উৎসবের শুভেচ্ছা ডিজাইন করা।
• অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা ক্যানভা ব্যবহার করে আকর্ষণীয় ডিজাইন তৈরি করা।
• ফেসবুক, টিকটক ও ইউটিউব শর্টসের জন্য ছোট ভিডিও, রিল ও প্রমোশনাল ভিডিও তৈরি ও এডিট করা।
• নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রকাশ, কমেন্ট ও মেসেজ পর্যবেক্ষণ এবং প্রার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া।
• প্রয়োজন অনুযায়ী অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট/বুস্ট পরিচালনায় সহায়তা করা।
প্রার্থী তথ্য ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট:
• প্রার্থীদের তথ্য, পাসপোর্ট, ভিসা প্রসেসিং ও মেডিকেল সংক্রান্ত তথ্য ডাটাবেজে নিয়মিত সংরক্ষণ ও আপডেট করা।
• অফিসিয়াল চিঠিপত্র তৈরি, প্রার্থীদের সিভি ফরম্যাটিং এবং ভিসা চেকলিস্ট প্রস্তুত করা।
• বিএমইটি রেজিস্ট্রেশন ট্র্যাকিং ও সংশ্লিষ্ট অনলাইন সরকারি/এম্বেসির পোর্টালের কাজ পরিচালনায় সহায়তা করা।
• পাসপোর্ট, ভিসা, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট ও স্ক্যান করা।
অফিস অ্যাডমিনিস্ট্রেশন ও আইটি সাপোর্ট:
• দৈনিক/সাপ্তাহিক সোশ্যাল মিডিয়া কার্যক্রম, প্রার্থীদের যোগাযোগ এবং ডকুমেন্ট প্রসেসিংয়ের রিপোর্ট তৈরি করা।
• অফিসের প্রিন্টার, স্ক্যানার ও কম্পিউটারের সাধারণ সমস্যা সমাধানে সহায়তা করা।
• অফিসের দৈনন্দিন ডিজিটাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করা।
প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা:
• অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটরে দক্ষতা থাকতে হবে।
• গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
• ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
• কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
• অফিস অ্যাডমিনিস্ট্রেশন ও ডকুমেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
• ভালো কমিউনিকেশন স্কিল ও দায়িত্বশীল মনোভাব থাকতে হবে।
• একসঙ্গে একাধিক কাজ পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে।
• অভিজ্ঞ ও দক্ষ পুরুষ প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 2+ বছর
MALITHA OVERSEAS LIMITED
28, Section-10, Block-A, Avenue-1, 3rd Floor, Mirpur, Dhaka-1216, Bangladesh
কোম্পানি সম্পর্কিত তথ্য
Manpower agencies in Bangladesh, also known as employment or staffing agencies, help employers find qualified candidates for job openings. They specialize in recruiting, screening, and selecting, allowing employers to focus on their core business operations.
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট