ড্রাইভার
প্রকাশিত হয়েছে 18/Aug/2026 12:10
- ৳18000-20000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 29/Aug/2026
চালক
ঢাকা জেলা, Dhaka
Personal Driver
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম:
ড্রাইভার (প্রাইভেট কার)
একজন দক্ষ, অভিজ্ঞ, সৎ, ভদ্র ও দায়িত্বশীল প্রাইভেট কার ড্রাইভার নিয়োগ করা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
বৈধ বাংলাদেশি পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে।
প্রাইভেট কার চালানোর কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
হাইব্রিড গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ঢাকা শহর ও বিভিন্ন হাইওয়েতে গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
ঢাকা শহরের রাস্তা, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকার অবস্থান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
ভাসানটেক, মিরপুর অথবা আশেপাশের এলাকায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যাদের দেশের বাড়ি খুলনা, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহ:
নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানো।
পরিবারের সদস্য ও যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়া।
গাড়ির নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
গাড়ির ভেতর ও বাইরে সবসময় পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা।
নিয়মিত গাড়ির Health Check করা।
ইঞ্জিন অয়েল, কুল্যান্ট, ব্রেক অয়েল, টায়ারের চাপ, ব্যাটারি, লাইট, ইন্ডিকেটর, ওয়াইপার ও হর্ন পরীক্ষা করা।
গাড়িতে কোনো অস্বাভাবিক শব্দ, সমস্যা বা ত্রুটি দেখা দিলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো।
সময়মতো সার্ভিসিং ও মেরামতের কাজে সহযোগিতা করা।
গাড়ির প্রতি অত্যন্ত যত্নশীল ও দায়িত্বশীল থাকা।
ব্যক্তিগত গুণাবলি:
সৎ, বিশ্বস্ত ও দায়িত্বশীল হতে হবে।
নম্র, ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী হতে হবে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
পরিবারের সদস্য ও যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে।
পরিবারের ব্যক্তিগত বিষয় ও চলাচল সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে।
দীর্ঘমেয়াদে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিশেষ শর্ত:
কোনো ধরনের নেশায় আসক্ত ব্যক্তি আবেদন করবেন না।
বেপরোয়া ড্রাইভিংয়ের অভ্যাস রয়েছে এমন প্রার্থী গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: ১৮,০০০–২০,০০০ টাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
প্রতিদিন দুপুরের খাবার প্রদান করা হবে অথবা খাবার বাবদ দৈনিক ১০০ টাকা দেওয়া হবে।
সপ্তাহে ১ দিন ছুটি।
প্রয়োজনে ছুটির দিনেও কাজ করার মানসিকতা থাকতে হবে।
দুই ঈদে বোনাস প্রদান করা হবে।
শুধুমাত্র যোগ্য, অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: উচ্চ বিদ্যালয়
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Personal Driver
Bhashantek, Mirpur
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট