নার্স ইন-চার্জ (আইসিইউ)
প্রকাশিত হয়েছে 14/Oct/2026 10:27
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 27/Oct/2026
নার্স
ঢাকা, ঢাকা, উত্তরা, ঢাকা
Uttara Crescent Hospital
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: নার্স ইনচার্জ (ICU)
কর্মস্থল: উত্তরা, ঢাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞতার ভিত্তিতে বয়সসীমা শিথিলযোগ্য)
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং নার্সিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জরুরি ভিত্তিতে একজন অভিজ্ঞ নার্স ইনচার্জ নিয়োগ দেওয়া হবে।
কাজের দায়িত্বসমূহ (Job Responsibilities)
ICU-তে রোগীদের সার্বক্ষণিক নার্সিং সেবা ও পরিচর্যা নিশ্চিত করা।
নার্সিং টিমের কার্যক্রম তদারকি এবং দায়িত্ব বণ্টন করা।
রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য চিকিৎসককে জানানো।
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীদের নার্সিং কেয়ার নিশ্চিত করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করা।
রোগীর চিকিৎসা ও নার্সিং-সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।
সংক্রমণ প্রতিরোধ, রোগীর নিরাপত্তা ও হাসপাতালের নার্সিং নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
প্রয়োজনীয় যোগ্যতা (Requirements)
B.Sc. in Nursing অথবা Diploma in Nursing and Midwifery ডিগ্রি থাকতে হবে।
ICU-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক নিবন্ধিত হতে হবে।
নার্সিং টিম পরিচালনা, রোগীর পরিচর্যা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ হতে হবে।
দায়িত্বশীল, ধৈর্যশীল ও পেশাদার মনোভাব থাকতে হবে।
চাকরির যোগ্যতা
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Uttara Crescent Hospital
Uttara, Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট