পেজ মডারেটর (মহিলা)
প্রকাশিত হয়েছে 11/Oct/2026 16:40
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 18/Oct/2026
কাস্টমার সার্ভিস
ঢাকা জেলা, সেকশন-১১, ব্লক-সি, পল্লবী, মিরপুর, ঢাকা।
তিলোত্তমা গ্লামারস ওয়ার্ল্ড
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্বসমূহ:
• প্রতিষ্ঠানের ফেসবুক পেজের যাবতীয় কাজ পরিচালনা করা।
• গ্রাহকদের মেসেজ ও কমেন্টের উত্তর দেওয়া।
• প্রতিষ্ঠানের লেডিস পার্লারের প্রসাধনী পণ্য সম্পর্কে গ্রাহকদের তথ্য প্রদান করা।
• ফেসবুক পেজে পণ্যের প্রচার ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা।
• প্রয়োজন অনুযায়ী ফেসবুক লাইভে অংশগ্রহণ করে পণ্যের পরিচিতি ও প্রচার করা।
• গ্রাহকদের সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখা এবং পেজের কার্যক্রম সচল রাখা।
যোগ্যতা ও শর্তাবলী:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
• বয়স: ১৮ থেকে ২৪ বছর হলে অগ্রাধিকার দেওয়া হবে।
• অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে।
• ফেসবুক পেজ পরিচালনা ও অনলাইন যোগাযোগে আগ্রহী হতে হবে।
• ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলতে এবং লাইভ করতে আগ্রহী হতে হবে।
• দায়িত্বশীল, আন্তরিক ও পরিশ্রমী হতে হবে।
সুযোগ-সুবিধা:
• প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।
• ইচ্ছা করলে ঢাকায় লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম অংশে যুক্ত করুন:
• আবেদনকারীকে জীবনবৃত্তান্ত (সিভি), জন্মনিবন্ধন সনদের কপি, বাসার বিদ্যুৎ বিলের ছবি এবং বাবার জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) কপি সঙ্গে আনতে হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: সকল
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
তিলোত্তমা গ্লামারস ওয়ার্ল্ড
সেকশন-১১, ব্লক-সি, পল্লবী, ঢাকা, বাংলাদেশ।
কোম্পানি সম্পর্কিত তথ্য
আমাদের প্রতিষ্ঠানের মূল ব্যবসা হলো পার্লার ও মেনস সেলুনে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রসাধনী ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বিক্রয় করা।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট