প্রোডাকশন ম্যানেজার / ফ্যাক্টরি ইনচার্জ
প্রকাশিত হয়েছে 28/Oct/2026 05:54
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 03/Nov/2026
সুপারভাইজার
চট্টগ্রাম, ফেনী, খাইয়ারা রাস্তার মাথা, ফাজিলপুর, ফেনী
আহমদীয়া ফ্লাওয়ার মিল
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
উৎপাদন ব্যবস্থাপনা:
• দৈনিক উৎপাদন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বাস্তবায়ন করা।
• উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ ও তদারকি করা।
• উৎপাদনের পরিমাণ, অপচয় ও পণ্যের মান পর্যবেক্ষণ করা।
• মেশিনের সমস্যা ও উৎপাদন বন্ধের কারণ চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানানো।
গোডাউন ও স্টক ব্যবস্থাপনা:
• কাঁচামাল ও প্রস্তুত পণ্যের স্টক নিয়ন্ত্রণ করা।
• পণ্য গ্রহণ, সংরক্ষণ ও সরবরাহের সঠিক হিসাব নিশ্চিত করা।
• বাস্তব স্টকের সঙ্গে সফটওয়্যারের হিসাব মিলিয়ে দেখা।
• স্টক ঘাটতি, অপচয় ও অনিয়ম প্রতিরোধ করা।
ডেলিভারি ও অপারেশনস:
• দৈনিক ডেলিভারি পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
• গাড়ি লোডিং, পণ্য সরবরাহ ও ডেলিভারি তদারকি করা।
• নির্ধারিত সময়ে সঠিক পণ্য ও পরিমাণ সরবরাহ নিশ্চিত করা।
শ্রমিক ও শিফট ব্যবস্থাপনা:
• উৎপাদন শ্রমিকদের কাজ বণ্টন ও তদারকি করা।
• শ্রমিকদের উপস্থিতি, কর্মদক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করা।
• নির্ধারিত শিফট অনুযায়ী উৎপাদন কার্যক্রম সমন্বয় করা।
• কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
কম্পিউটার ও সফটওয়্যার ব্যবস্থাপনা:
• প্রতিষ্ঠানের সফটওয়্যারে উৎপাদন, স্টক ও ডেলিভারির তথ্য সংরক্ষণ করা।
• MS Excel-এ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট তৈরি করা।
• কম্পিউটারের মাধ্যমে উৎপাদন ও স্টকের হিসাব বিশ্লেষণ করা।
• নিয়মিত ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা।
শিক্ষাগত যোগ্যতা:
• ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস।
• সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা:
• উৎপাদন, ফ্যাক্টরি অপারেশনস, গোডাউন বা স্টক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• Flour Mill, Feed Mill, Rice Mill অথবা Manufacturing Industry-তে অভিজ্ঞদের অগ্রাধিকার।
• শ্রমিক পরিচালনা ও শিফট ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
বাধ্যতামূলক কম্পিউটার দক্ষতা:
• MS Excel ও MS Word ব্যবহারে দক্ষতা।
• বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শিতা।
• ডাটা এন্ট্রি ও রিপোর্ট তৈরির দক্ষতা।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
ই-মেইলের বিষয়: Application for Production Manager / Factory In-Charge
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: অনার্স
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
আহমদীয়া ফ্লাওয়ার মিল
খাইয়ারা রাস্তার মাথা, ফাজিলপুর, ফেনী
কোম্পানি সম্পর্কিত তথ্য
Quality First • Trusted Since 1987
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ইমেইল নিন
হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট