প্রোডাক্ট প্রমোশন অফিসার (Female)
প্রকাশিত হয়েছে 30/Mar/2026 10:23
- ৳10000-12000প্রতি মাস
মার্কেটিং/সেলস
কুমিল্লা জেলা, কুমিল্লা
পেট্রা প্রোডাক্টস
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
পেট্রা প্রোডাক্টস-এ প্রোডাক্ট প্রমোশন অফিসার পদে ১ জন নারী প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এমন প্রার্থী প্রয়োজন, যিনি স্টেশনারি আইটেমের প্রচার ও মার্কেটিং কার্যক্রমে আগ্রহী, আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং দায়িত্বশীল। মার্কেটিং-এ ক্যারিয়ার গড়তে আগ্রহী ফ্রেশার প্রার্থীদের জন্যও এটি একটি ভালো সুযোগ।
দায়িত্ব ও কর্তব্য
• নির্ধারিত এলাকায় স্টেশনারি পণ্যের প্রচার কার্যক্রম পরিচালনা করা
• বাজার পরিদর্শন এবং সম্ভাব্য গ্রাহক/বিক্রয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখা
• পণ্যের বৈশিষ্ট্য ও উপকারিতা গ্রাহকের কাছে উপস্থাপন করা
• কোম্পানির প্রচারণামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা
• বাজারের চাহিদা ও প্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট প্রদান করা
• বিক্রয় সহায়ক কার্যক্রম পরিচালনা করা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রচার ও মার্কেটিং-সংক্রান্ত দায়িত্ব পালন করা
যোগ্যতা ও অভিজ্ঞতা
• ন্যূনতম এইচএসসি পাস হতে হবে
• নারী প্রার্থী হতে হবে
• আত্মবিশ্বাসী ও ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
• পরিশ্রমী, দায়িত্বশীল এবং কাজের প্রতি আগ্রহী হতে হবে
• মার্কেটিং-এ ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে
• ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
বেতন ও সুযোগ-সুবিধা
• বেসিক বেতন: ১০,০০০ – ১২,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
• টিএ: রোড খরচ অনুযায়ী বিল সিস্টেম
• ডিএ: প্রতিদিন ১৬০ টাকা
• বাৎসরিক ইনক্রিমেন্ট
• পিএফ এবং গ্রাচুইটি
• কোয়ার্টার প্রোগ্রাম ও ইয়ারলি প্রোগ্রাম
• শুক্রবার সাপ্তাহিক ছুটি
• সরকারি বিশেষ ছুটির দিনে ছুটি
• ইন-হাউজ প্রমোশনের সুযোগ
• অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী
কর্মস্থল
কুমিল্লা এরিয়া
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ নম্বর: 01844154784
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- এইচ.এস.সি
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : মহিলা
পেট্রা প্রোডাক্টস
কুমিল্লা
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint