ফার্মেসি অ্যাসিসট্যান্ট / ওষুধ বিক্রেতা
প্রকাশিত হয়েছে 09/Apr/2026 06:30
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 22/Apr/2026
মার্কেটিং/সেলস
ঢাকা জেলা, উত্তরা, ঢাকা
Shopping Zone BD
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
Shopping Zone BD-এর Pharmacy Section-এর জন্য একজন দক্ষ, দায়িত্বশীল ও কাস্টমার-ফ্রেন্ডলি Pharmacy Assistant / Medicine Seller নিয়োগ দেওয়া হবে। এ পদে প্রার্থীকে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিকভাবে ওষুধ বিক্রি, ওষুধ সংরক্ষণ, স্টক ও expiry date পর্যবেক্ষণ এবং গ্রাহকদের পেশাদার সেবা প্রদানের দায়িত্ব পালন করতে হবে। সুপারশপ বা রিটেইল ফার্মেসিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য
• চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিকভাবে ওষুধ বিক্রি করা
• কাস্টমারকে শালীন, পেশাদার ও আন্তরিক সেবা প্রদান করা
• ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করা এবং শেলফ মেইনটেইন করা
• নিয়মিত expiry date ও stock check করা
• Pharmacy Section-এর নিয়মকানুন ও কোম্পানির নীতিমালা অনুসরণ করা
• প্রয়োজন অনুযায়ী ফার্মেসির দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
• BPC Grade–C Certificate বাধ্যতামূলক
• Bangladesh Pharmacy Council (BPC) কর্তৃক প্রদত্ত বৈধ Registration Number থাকতে হবে
যোগ্যতা ও দক্ষতা
• ওষুধের নাম, ডোজ ও সংরক্ষণ সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে
• দায়িত্বশীল, ভদ্র ও customer-friendly হতে হবে
• গ্রাহকদের সাথে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
• শিফট ডিউটিতে কাজ করার মানসিকতা থাকতে হবে
অভিজ্ঞতা
• সুপারশপ বা রিটেইল ফার্মেসিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
কাজের সময়
• ফুল টাইম
• শিফট ডিউটি (সুপারশপ পলিসি অনুযায়ী)
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষে
• অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV নিচের Email অথবা WhatsApp-এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
Email: szbd.cvbank@gmail.com
WhatsApp: 01805-035059
বিঃদ্রঃ ইমেইলের Subject Line-এ অবশ্যই Pharmacy Assistant / Medicine Seller উল্লেখ করতে হবে।
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা
- সনদপত্র : • BPC Grade–C Certificate • Bangladesh Pharmacy Council (BPC)
Shopping Zone BD
উত্তরা, ঢাকা
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint