ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 12/Nov/2026 12:03
- ৳12000-14000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 10/Dec/2026
মার্কেটিং/সেলস
Blue Dream Tours & Travels Ltd.
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
নিয়োগ বিজ্ঞপ্তি
কোম্পানির নাম: ব্লু-ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড (Blue-Dream Tours & Travels Ltd.)
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ (Field Marketing Executive)
শূন্যপদ: ২০ জন
কাজের দায়িত্ব:
• বিভিন্ন লোকেশন ভিজিট করে নির্ধারিত ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
• সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।
• সংগ্রহ করা তথ্য যাচাই করে অফিসে জমা দেওয়া।
• নির্ধারিত টার্গেট অনুযায়ী নিয়মিত ফিল্ড ভিজিট করা।
• কোম্পানির সার্ভিস সম্পর্কে সম্ভাব্য ক্লায়েন্টদের সংক্ষিপ্ত ধারণা দিয়ে আগ্রহ তৈরি করা।
• প্রতিদিনের কাজের রিপোর্ট সুপারভাইজারের কাছে জমা দেওয়া।
• ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মার্কেট রিসার্চে সহায়তা করা।
যোগ্যতা ও শর্তাবলি:
• শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, ডিপ্লোমা অথবা স্নাতক/সম্মান।
• সরাসরি মার্কেটিং বা মার্কেটিং সার্ভিস কোম্পানিতে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
• অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী ফ্রেশাররা আবেদন করতে পারবেন।
• বয়স: ১৮–২৮ বছর।
• ফিল্ড ও ডেটা কালেকশন কাজে আগ্রহী হতে হবে।
• টার্গেট অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
• ইতিবাচক মনোভাব ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: ১২,০০০–১৪,০০০ টাকা।
• যাতায়াত ভাতা (TA)।
• মোবাইল বিল।
• পারফরম্যান্স বোনাস।
• বার্ষিক বেতন পর্যালোচনা।
• ঢাকার বাইরে থেকে আগত প্রার্থীদের জন্য কোম্পানির পক্ষ থেকে আবাসনের ব্যবস্থা থাকবে। খাবারের খরচ প্রার্থীকে বহন করতে হবে।
• টার্গেট অনুযায়ী কাজ করে অতিরিক্ত ইনসেনটিভ আয়ের সুযোগ।
কাজের ধরন ও কর্মস্থল:
• চাকরির ধরন: ফুল-টাইম।
• কর্মপদ্ধতি: ফিল্ডভিত্তিক কাজ।
• কর্মস্থল: ধানমন্ডি ২৭, ঢাকা।
• অফিসের ঠিকানা: র্যাংগস এমিনেন্স, ১১তম তলা, প্লট ৭৯, রোড ২৭, সাতমসজিদ রোড (বাংলাদেশ আই হাসপাতালের কাছে), ধানমন্ডি, ঢাকা-১২০৫।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনকারীদের ভিডিও CV জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৬।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 1+ বছর
Blue Dream Tours & Travels Ltd.
Rangs Eminence, (11th Floor) plot #79, Road # 27, Satmashjid Road, Dhanmondi Dhaka 1205.
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ধানমন্ডি,ঢাকা
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট