বডিগার্ড (সুরক্ষা রক্ষী)
প্রকাশিত হয়েছে 24/Mar/2026 09:51
- ৳30000-40000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 30/Mar/2026
নিরাপত্তা সেবা
গাজীপুর জেলা
CPDL
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
নিয়মাবলী ও শর্তসমূহ:-
১) ডিউটির সময় সাধারণত সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা (কম-বেশি)।
২) প্রতি মাসের বেতন ৩০,০০০/- থেকে ৪০,০০০/- টাকা (কম-বেশি)।
৩) কোম্পানির খাবার দেওয়া হবে না। থাকার জায়গা দেওয়া হবে, তবে খাওয়ার খরচ নিজেকে বহন করতে হবে।
৪) প্রতি ঈদে বেতনের ৫০% বোনাস পাবেন। চাকরিতে আসার পরে ৩ মাস পূর্ণ হলে ঈদ বোনাস পাবেন।
৫) কোম্পানির নিয়ম অনুযায়ী ছুটি পাবেন। ডিউটি চলাকালীন অসুস্থজনক অবস্থার সৃষ্টি হলে কর্তৃপক্ষকে জানাতে হবে।
৬) সাপ্তাহিক একদিন ছুটি পাবেন। প্রতি ৩ (তিন) মাস অন্তর ৩–৫ দিন ছুটি পাবেন বাড়ি যাওয়ার জন্য।
৭) প্রতি মাসে ১০–১৫ তারিখের মধ্যে বেতন দেওয়া হবে।
৮) চাকরি ছাড়তে চাইলে কমপক্ষে ১ (এক) মাস পূর্বে কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। হঠাৎ চাকরি ছেড়ে চলে গেলে বকেয়া বেতন কর্তনযোগ্য হিসাবে বিবেচিত হবে এবং শূন্য হবে।
যোগ্যতা:-
☒ সেনাবাহিনী / বিমানবাহিনী / নৌবাহিনী / পুলিশ / আনসার থেকে অবসর প্রাপ্ত দক্ষ ও স্মার্ট সদস্য হতে হবে।
☒ কোম্পানির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অর্পিত দায়িত্ব পরিপূর্ণ আনুগত্য ও বিশ্বস্ততার সহিত পালন করে কোম্পানি কর্তৃপক্ষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। কোম্পানির কর্তৃপক্ষকে কখনো কোন ধরনের মিথ্যা কথা বা ভুল তথ্য দেয়া যাবে না।
☒ বয়স ৩৫ থেকে ৫৫ বছর পর্যন্ত। অস্ত্রের ধরন শটগান / পিস্তল।
☒ দায়িত্বরত অবস্থায় মালিকের উপর কোনোভাবে হামলা হলে বা তার নিরাপত্তার বিঘ্ন ঘটলে বডিগার্ড সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তাৎক্ষণিক নিরাপত্তামূলক এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন।
☒ দায়িত্বরত অবস্থায় জীবনের নিরাপত্তা নিশ্চিত করে যেকোনো হামলা / সশস্ত্র হামলা বা ক্ষতিকারক ব্যক্তিকে / গাড়িকে প্রতিহত করার মতো দায়িত্বশীল থাকতে হবে।
☒ দায়িত্ব পালনে থাকতে হবে সততা, সত্যবাদিতা, আন্তরিকতা, নিষ্ঠা, একাগ্রতা, আনুগত্য ও বিশ্বস্ততা এবং কাজের ক্ষেত্রে হতে হবে সাহসী, বৈশিষ্ট্যপূর্ণ, সহনশীল, পরিশ্রমী, উদ্যমী, ত্যাগী, ঝুঁকি নিতে সক্ষম, নিয়মানুবর্তী ও সময়ানুবর্তী।
যোগাযোগ:-
০১৮৩১-৩৬১৭৩৪, ০১৯৮৮-২৬৬২৮৬
সিপিডিএল কর্তৃপক্ষ, গাজীপুর, টঙ্গী
Email:- mamocpdl.deve@gmail.com
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
CPDL
CPDL Authority, Shahjadpur, Bhatara
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint