বিজনেস অপারেশন ম্যানেজার
প্রকাশিত হয়েছে 01/Aug/2026 18:30
- ৳23000-25000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 04/Aug/2026
অন্যান্য (ওয়্যারহাউস/লজিস্টিক্স্)
ঢাকা জেলা, ব্রাঞ্চ: মিরপুর-১৪, কাজিপাড়া ও শেওরাপাড়া, ঢাকা
আয়েশা এন্টারপ্রাইস ও daynamic এলপিজি
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কোম্পানির ব্যবসার ধরন
এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় ও ডেলিভারি সার্ভিস
পদের নাম
ম্যানেজার / বিজনেস অপারেশন ম্যানেজার
চাকরির সংক্ষিপ্ত বিবরণ
ঢাকা মিরপুর-১৪, কাজিপাড়া ও শেওরাপাড়া—এই তিনটি ব্রাঞ্চ এবং কাজিপাড়া কর্পোরেট অফিসের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একজন পরিশ্রমী, উদ্যোমী ও দায়িত্বশীল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ব্রাঞ্চ পরিচালনা, দৈনিক বিক্রির হিসাব, ট্রান্সপোর্ট, ড্রাইভার, ফুয়েল এবং স্টাফ ম্যানেজমেন্ট দেখভাল করার মানসিকতা থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহ
সকল ব্রাঞ্চের দৈনিক বিক্রির হিসাব সংগ্রহ ও যাচাই করা
ব্রাঞ্চভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম মনিটরিং করা
ট্রান্সপোর্ট ও ডেলিভারি কার্যক্রম তদারকি করা
ড্রাইভারদের কাজ, রুট ও ডেলিভারি ফলোআপ করা
ফুয়েল খরচ ও যানবাহন ব্যবস্থাপনা দেখা
সকল স্টাফের উপস্থিতি, কাজের মান ও দায়িত্ব পালন মনিটরিং করা
অফিস ও ফিল্ড অপারেশন সঠিকভাবে পরিচালনা করা
প্রয়োজন অনুযায়ী ব্রাঞ্চ ভিজিট করা
মালিক/ম্যানেজমেন্টকে নিয়মিত রিপোর্ট প্রদান করা
ব্যবসার উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা
যোগ্যতা ও অভিজ্ঞতা
বয়স অবশ্যই ৩০ বছর বা তার বেশি হতে হবে
৩০ বছরের নিচে প্রার্থীদের যোগাযোগ করার প্রয়োজন নেই
ব্যবসা পরিচালনা বা অপারেশন ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
এলপিজি/ডিস্ট্রিবিউশন/ডেলিভারি/ট্রান্সপোর্ট সেক্টরে অভিজ্ঞতা থাকলে ভালো
মোটরসাইকেল চালানো জানতে হবে
ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
লাইসেন্স না থাকলে লাইসেন্স করার বিষয়ে সহযোগিতা করা হবে
প্রয়োজনীয় দক্ষতা
পরিশ্রমী, উদ্যোমী ও দায়িত্বশীল হতে হবে
স্টাফ ও ড্রাইভার ম্যানেজ করার দক্ষতা থাকতে হবে
হিসাব বুঝতে ও রিপোর্ট করতে সক্ষম হতে হবে
ফিল্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে
সৎ, সময়নিষ্ঠ ও বিশ্বস্ত হতে হবে
ব্যবসা পরিচালনার মানসিকতা থাকতে হবে
সুযোগ-সুবিধা
অফিসের পাশে সিঙ্গেল সিট থাকার ব্যবস্থা করা হবে
বেতন আলোচনা সাপেক্ষে
কাজের পরিবেশ ভালো
যোগ্যতা ও পারফরম্যান্স অনুযায়ী ভবিষ্যতে সুবিধা বৃদ্ধি করা হবে
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: অনার্স
- অভিজ্ঞতা: 5+ বছর
আয়েশা এন্টারপ্রাইস ও daynamic এলপিজি
কাজিপাড়া ঢাকা।
কোম্পানি সম্পর্কিত তথ্য
এলপিজি সরবরাহকারী
কর্মপরিবেশ

1 / 0
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ
ইমেইল নিন
হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
