মার্কেটিং এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 04/Nov/2026 11:25
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 02/Dec/2026
মার্কেটিং/সেলস
BUD CORPORATION
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১ জন
কর্মস্থল: সাভার, সাভার সিটি ও সাভার ইপিজেড, ঢাকা
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: অফিসভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে
আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং টিমে যোগ দেওয়ার জন্য উদ্যমী, কর্মঠ ও আত্মবিশ্বাসী মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে। আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসায় ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাজের দায়িত্ব:
• নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং কার্যকর মার্কেটিং কৌশল বাস্তবায়ন করা।
• ফোন, ইমেইল ও অনলাইন যোগাযোগমাধ্যমে দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে পেশাদারভাবে যোগাযোগ করা।
• সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে বের করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।
• প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদের অবহিত করা।
• পণ্যের তথ্য, মূল্য প্রস্তাব ও ব্যবসায়িক প্রস্তাব নিয়ে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করা।
• সম্ভাব্য ও বিদ্যমান ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ফলোআপ করা।
• মার্কেটিং রিপোর্ট, ক্লায়েন্ট ডেটাবেজ ও কাজের অগ্রগতির তথ্য সংরক্ষণ করা।
• প্রতিষ্ঠানের মার্কেটিং ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করা।
যোগ্যতা ও শর্তাবলী:
• বয়স ২০–৩৫ বছর।
• শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর।
• মার্কেটিং, সেলস ও ক্লায়েন্ট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।
• যোগাযোগ, উপস্থাপনা ও আলোচনার দক্ষতা থাকতে হবে।
• মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
• সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
• রিপোর্ট তৈরি ও ডকুমেন্টেশন করার দক্ষতা থাকতে হবে।
• সর্বোচ্চ ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কাজের সময়সূচি:
• অফিস সময়: সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত।
• দুপুরের খাবারের বিরতি: ১ ঘণ্টা।
• নারী প্রার্থীদের জন্য অফিসভিত্তিক ডেস্ক জব; ফিল্ড ভিজিটের প্রয়োজন নেই।
• পুরুষ প্রার্থীদের করপোরেট ক্লায়েন্ট ও কারখানা পরিদর্শনে যেতে হবে।
সুযোগ-সুবিধা:
• টিএ/ডিএ ও ট্যুর অ্যালাউন্স।
• মোবাইল বিল।
• পারফরম্যান্স বোনাস।
• বছরে ২টি উৎসব বোনাস।
• প্রতি ৬ মাস অন্তর বেতন পর্যালোচনা।
আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসায় ক্যারিয়ার গড়তে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 0-2 বছর
BUD CORPORATION
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সাভার,ঢাকা
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট