রাজমিস্ত্রীর ফোরম্যান
প্রকাশিত হয়েছে 29/Mar/2026 11:48
- ৳900-1200প্রতি দিন
- আবেদনের শেষ তারিখ 14/Apr/2026
রাজমিস্ত্রি
ঢাকা জেলা
M/S Anas Enterprise
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কর্মস্থল:বসুন্ধরা,ঢাকা
চাকরির ধরন:ফুল-টাইম
পদের সংক্ষিপ্ত বিবরণ:
বসুন্ধরা আবাসিক এলাকায় চলমান কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য একজন অভিজ্ঞ,দক্ষ ও দায়িত্বশীল রাজমিস্ত্রীর ফোরম্যান নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে রাজমিস্ত্রীদের কাজের তদারকি,কাজের মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
-নির্মাণাধীন সাইটে রাজমিস্ত্রি ও হেলপারদের কাজের তদারকি ও নেতৃত্ব দেওয়া।
-ইটের গাঁথুনি,প্লাস্টার,টাইলস সেট করা ও ঢালাই কাজের মান নিশ্চিত করা।
-ড্রয়িং বা নকশা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা পরীক্ষা করা।
-নির্মাণ সামগ্রীর (বালু,সিমেন্ট,ইট ইত্যাদি) সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধ করা।
-দৈনিক কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং তা অর্জন নিশ্চিত করা।
-সাইটে কাজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা।
-কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত ইঞ্জিনিয়ার বা সুপারভাইজারকে রিপোর্ট করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
-রাজমিস্ত্রীর কাজে ন্যূনতম ৫-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-ফোরম্যান হিসেবে অন্তত ২-৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
-নির্মাণ কাজের ড্রয়িং বা নকশা বোঝার প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
-দল পরিচালনা বা লিডারশিপ দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
-সৎ,পরিশ্রমী এবং কাজের প্রতি আন্তরিক হতে হবে।
-বসুন্ধরা এলাকায় যাতায়াত বা থাকার সুবিধা থাকলে ভালো হয়।
-কোন সার্টিফিকেট লাগবে না
-কনস্ট্রশন কাজের ড্রয়িং বুঝতে হবে
-লোক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ৪০ থেকে ৫০ জন
সুবিধাসমূহ:
-আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)
-কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অন্যান্য সুবিধা
-উন্নত কাজের পরিবেশ
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- উচ্চ বিদ্যালয়
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : পুরুষ
- দক্ষতা : কনস্ট্রশন কাজের ড্রয়িং বুঝতে হবে লোক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ৪০ থেকে ৫০ জন
- সনদপত্র : কোন সার্টিফিকেট লাগবে না
M/S Anas Enterprise
ঢাকা বসুন্ধরা
কোম্পানি সম্পর্কিত তথ্য
কনস্টেশন
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint