লজিস্টিকস এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 27/Sep/2026 11:17
- ৳12000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 26/Oct/2026
অন্যান্য (হোয়াইট কলার)
ঢাকা জেলা, মিরপুর ডিওএইচএস, ঢাকা
MoveOn Technologies Ltd.
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: লজিস্টিকস এক্সিকিউটিভ
বিভাগ: শিপমেন্ট, সাপ্লাই চেইন ও লজিস্টিকস
চাকরির ধরন: ফুল-টাইম
ডিউটি: ৯ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন
সাপ্তাহিক ছুটি: ১ দিন (রোস্টার ভিত্তিক)
বেতন: ১২,০০০ – ১৫,০০০ টাকা মাসিক
(অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে)
কাজের দায়িত্ব:
* ওয়ারহাউজে পণ্য আনলোডিং তদারকি এবং ডকুমেন্ট অনুযায়ী পণ্য গ্রহণ নিশ্চিত করা।
* পণ্য বাছাই, বারকোড ট্যাগিং, লেবেলিং, প্যাকেজিং ও শেলফিং করা।
* ইনভেন্টরি সিস্টেমে পণ্যের তথ্য এন্ট্রি করা এবং ডাটার সঠিকতা নিশ্চিত করা।
* নিয়মিত ইনভেন্টরি আপডেট ও পর্যবেক্ষণ করা এবং স্টক ঘাটতি বা ভুলত্রুটি শনাক্ত করা।
* ইনবাউন্ড পণ্য সময়মতো প্রক্রিয়াজাত করে ডেলিভারির জন্য প্রস্তুত করা।
* প্রোকিউরমেন্ট ও অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় স্টক লেভেল বজায় রাখা।
* পরিবহন ভেন্ডরের সঙ্গে সমন্বয় করে পণ্য নির্ধারিত স্থান বা ক্লায়েন্টের কাছে পৌঁছানো নিশ্চিত করা।
* লজিস্টিকস পার্টনারদের সার্ভিসের মান পর্যবেক্ষণ করা এবং সুবিধাজনক পরিবহন খরচ নিশ্চিত করতে সহায়তা করা।
* ডেলিভারি ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট বিভাগ ও ক্লায়েন্টকে সময়মতো আপডেট দেওয়া।
* পণ্য ক্ষতি, ডেলিভারি সমস্যা বা বিলম্ব হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
* পণ্য বাছাই, কোয়ালিটি চেক ও স্ট্যাকিংসহ প্রয়োজনীয় অনসাইট কার্যক্রম পরিচালনা করা।
* গুদামের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুষ্ঠু কার্যপ্রবাহ বজায় রাখা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
* ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।
* ইমেইল, এক্সেল ও ডাটা এন্ট্রিসহ বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
* লজিস্টিকস বা ওয়্যারহাউজ অপারেশনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
* লজিস্টিকস অপারেশন, ইমপোর্ট হ্যান্ডলিং ও ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে।
* ভালো সংগঠন ও সময় ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে।
* মাল্টিটাস্কিং ও ভেন্ডর ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।
* ওয়্যারহাউজ/ইনভেন্টরি সফটওয়্যার সম্পর্কে ধারণা বা শেখার আগ্রহ থাকতে হবে।
* শারীরিকভাবে সক্রিয় এবং প্রয়োজন অনুযায়ী অনসাইট কাজ করার মানসিকতা থাকতে হবে।
* দায়িত্বশীল, সময়ানুবর্তী ও সূক্ষ্ম বিষয়ে মনোযোগী হতে হবে।
সুবিধাসমূহ:
* লাঞ্চে আংশিক ভর্তুকি।
* সকালের চা ও বিকেলের নাস্তা।
* বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন:
আপডেটেড সিভি ইমেইলে পাঠাতে হবে।
ইমেইলের সাবজেক্ট: "Application for Logistics Executive"
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 1 বছর
MoveOn Technologies Ltd.
মিরপুর ডিওএইচএস, ঢাকা
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ইমেইল নিন
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট