সহকারী শিক্ষক
প্রকাশিত হয়েছে 01/Nov/2026 07:00
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 29/Nov/2026
শিক্ষা / প্রশিক্ষণ
ঢাকা, নারায়ণগঞ্জ, তেতলাব, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
তেতলাব আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুল
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নিম্নলিখিত পদে দক্ষ, অভিজ্ঞ ও উদ্যমী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা ও বিষয়:
• বাংলা – ১ জন
• ইংরেজি – ১ জন
• গণিত ও বিজ্ঞান – ৩ জন
• সামাজিক বিজ্ঞান/ধর্ম – ১ জন
• প্রাথমিক শাখা – ২ জন
শিক্ষাগত যোগ্যতা:
• বাংলা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর।
• ইংরেজি: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর।
• গণিত ও বিজ্ঞান: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি (গণিত/পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান)।
• সামাজিক বিজ্ঞান/ধর্ম: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সম্মান অথবা কামিল।
• প্রাথমিক শাখা: যেকোনো বিষয়ে স্নাতক; প্রাথমিক শিক্ষাদানে অভিজ্ঞদের অগ্রাধিকার।
অভিজ্ঞতা ও শর্তাবলী:
• সর্বোচ্চ বয়স ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
• সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• বি.এড (B.Ed) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• দায়িত্বশীল, আন্তরিক ও পাঠদানে আগ্রহী হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে (আলোচনা সাপেক্ষে)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে হাতে লিখিত আবেদনপত্র/সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রধান শিক্ষকের কাছে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
কর্মস্থল:
তেতলাব, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: অনার্স
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
তেতলাব আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুল
কোম্পানি সম্পর্কিত তথ্য
প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নিম্নলিখিত পদে দক্ষ, অভিজ্ঞ ও উদ্যমী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট