সহকারী সুপারভাইজার
প্রকাশিত হয়েছে 07/Jun/2026 10:57
- ৳18000-22000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 06/Jul/2026
সুপারভাইজার
ঢাকা জেলা, Anywhere in Dhaka
মিলেনিয়াম গার্ড সার্ভিস লিমিটেড (Millennium Guard Service Ltd.)
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
চাকরির সারসংক্ষেপ:
দীর্ঘ ২২ বছর ধরে সুনামের সাথে পরিচালিত মিলেনিয়াম গ্রুপ তাদের সিকিউরিটি সার্ভিসের জন্য জরুরি ভিত্তিতে ‘সিকিউরিটি গার্ড’ নিয়োগ দিচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি হেড অফিসে এসে যোগদানের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
মূল দায়িত্বসমূহ:
• প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকা বা ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করা।
• সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর নজরদারি রাখা এবং নিয়ন্ত্রণ করা।
• প্রতিষ্ঠানের নিয়ম ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলা।
• ডিউটি চলাকালীন সতর্ক থাকা এবং জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া।
• ডিউটি পোস্টের নিরাপত্তা সরঞ্জামাদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা।
যোগ্যতা ও দক্ষতা:
• শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
• দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে।
বেতন ও সুবিধাসমূহ:
• বেতন: ১৮,০০০ – ২২,০০০ টাকা।
• থাকা ও খাওয়া: দ্বিতীয় মাস থেকে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। (প্রথম মাসে খাবার খরচ ৫,৫০০ টাকা এবং দ্বিতীয় ইউনিফর্ম বাবদ ২,৫০০ টাকা প্রার্থীকে বহন করতে হবে। প্রথম ইউনিফর্ম কোম্পানি থেকে ফ্রি দেওয়া হয়)।
• ছুটি: সাপ্তাহিক ২ দিন ছুটি, সকল সরকারি ছুটি এবং ইমার্জেন্সি ছুটির সুবিধা। বিশেষ প্রয়োজনে আবেদনের মাধ্যমে ছুটি নেওয়া যাবে।
• শিক্ষার সুযোগ: কাজের পাশাপাশি পড়াশোনার সুযোগ আছে এবং পরীক্ষার জন্য দীর্ঘমেয়াদী ছুটির ব্যবস্থা রয়েছে (এক সপ্তাহ আগে আবেদন করতে হবে)।
• অন্যান্য সুবিধা: বাৎসরিক ভাতা, দুই ঈদ বোনাস, হাজিরা বোনাস, চিকিৎসা ভাতা, ওভারটাইম সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ভাতা এবং স্বাস্থ্য ও জীবন বীমা।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
কাজে যোগদানের সময় নিম্নোক্ত কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে উপস্থিত হতে হবে:
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট-এর ফটোকপি।
২. জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের ফটোকপি।
৩. বাবা অথবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি।
৪. ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• রেজিস্ট্রেশন ফি: চাকরিতে যোগদানের সময় ফরম রেজিস্ট্রেশন বাবদ মাত্র ৭০০ টাকা জমা দিতে হবে। (এছাড়া আর কোনো প্রকার ঘুষ বা জামানত দিতে হবে না)।
যোগাযোগ:
আগ্রহী প্রার্থীরা সরাসরি যোগাযোগ করুন:
• মোবাইল: 01635275894
(বি:দ্র: শুধুমাত্র আগ্রহী প্রার্থীদের কল করার জন্য অনুরোধ করা হলো)
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : পুরুষ
মিলেনিয়াম গার্ড সার্ভিস লিমিটেড (Millennium Guard Service Ltd.)
হাউজ বিল্ডিং, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১১ (জমজম টাওয়ার সংলগ্ন), উত্তরা, ঢাকা।
কোম্পানি সম্পর্কিত তথ্য
দীর্ঘ ২২ বছর ধরে সুনামের সাথে পরিচালিত মিলেনিয়াম গ্রুপ।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ