সিকিউরিটি গার্ড (জরুরি নিয়োগ)
প্রকাশিত হয়েছে 08/Jul/2026 11:39
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 08/Jul/2026
নিরাপত্তা সেবা
গাজীপুর জেলা, গাজীপুর
ক্রিস্টাল অ্যাপোরাল বাংলাদেশ লিমিটেড (একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি)
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
যোগ্যতা ও দক্ষতা:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান।
• অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে (নতুনরাও আবেদন করতে পারবে)।
• শারীরিকভবে সুস্থ, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং ডিউটি করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধাসমূহ:
• বেতন: ১৩,০০০ টাকা + ওভারটাইম (OT)।
• ডিউটি: ৮ ঘণ্টা (মাসে ৪ দিন ছুটি, সপ্তাহে ১ দিন)।
• অন্যান্য সুবিধা:
বছরে ১৪ দিন মেডিকেল ছুটি ও ১১ দিন উৎসব ছুটি।
১৮ কর্ম দিবসে ১ দিন ছুটি।
প্রতি বছর ইনক্রিমেন্টের সুব্যবস্থা।
মাসে ৫টি ওভারটাইম সুবিধা।
কোম্পানির পক্ষ থেকে ইউনিফর্ম প্রদান।
প্রতি মাসের ৬-৮ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান।
প্রয়োজনীয় কাগজপত্র:
• জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি।
• শিক্ষাগত যোগ্যতার সনদ।
• ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
• জীবনবৃত্তান্ত (CV)।
• বিগত তিন মাসের আপডেটসহ চেয়ারম্যান সার্টিফিকেট।
সতর্কবার্তা:
আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার জামানত বা অগ্রিম ফি প্রদান করতে হবে না। প্রার্থীকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সাবধান থাকুন।
যোগাযোগ ও আবেদন:
আগ্রহী প্রার্থীদের অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা – বিকাল ৫টা) যোগাযোগ করার অনুরোধ করা হলো।
• যোগাযোগ: অপারেশন ম্যানেজার
• মোবাইল: +8801625968933
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: প্রাথমিক বিদ্যালয়
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
ক্রিস্টাল অ্যাপোরাল বাংলাদেশ লিমিটেড (একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি)
গাজীপুর
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ