সিভিল ইঞ্জিনিয়ার / সাইট সুপারভাইজার
প্রকাশিত হয়েছে 08/Nov/2026 12:01
- ৳10000-14000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 06/Dec/2026
অন্যান্য (হোয়াইট কলার)
Smart Force Outsourcing System Ltd
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার / সাইট সুপারভাইজার
কাজের দায়িত্বসমূহ:
• বিল্ডিং নির্মাণ ও রেনোভেশন কাজের ড্রয়িং অনুযায়ী সাইটের কাজ বাস্তবায়ন ও তদারকি করা।
• সাইটের প্রয়োজনীয় মাপজোক, BOQ এবং নির্মাণসামগ্রীর ব্যবহার পর্যবেক্ষণ করা।
• কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন নিশ্চিত করা।
• নির্মাণকাজের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং ঠিকাদার ও মিস্ত্রিদের কাজ যাচাই করা।
• নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান ও সঠিক ব্যবহার নিশ্চিত করা।
• সাধারণ টেকনিক্যাল সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করা।
• প্রতিদিনের কাজের অগ্রগতি ও প্রয়োজনীয় তথ্য রিপোর্ট আকারে কর্তৃপক্ষকে জানানো।
• সুপারভাইজার, ক্লায়েন্ট, ঠিকাদার ও সাইট টিমের সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করা।
• সাইটে নিরাপত্তা বিধি ও নির্মাণসংক্রান্ত নির্দেশনা অনুসরণ নিশ্চিত করা।
যোগ্যতা ও শর্তাবলি:
• সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাস্তব সাইট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বিল্ডিং নির্মাণ ও রেনোভেশন কাজ সম্পর্কে কারিগরি জ্ঞান থাকতে হবে।
• নির্মাণ ড্রয়িং, মাপজোক ও BOQ বুঝে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
• কাজের মান যাচাই ও সাইট এক্সিকিউশন তদারকিতে দক্ষ হতে হবে।
• তেজগাঁও এলাকায় সাইটভিত্তিক কাজে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
• প্রয়োজনে একাধিক কাজের স্থানে যাতায়াতের মানসিকতা থাকতে হবে।
• সময়ানুবর্তী, দায়িত্বশীল এবং টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
• নিরাপত্তা বিধি মেনে কাজ করার প্রস্তুতি থাকতে হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: সকল
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Smart Force Outsourcing System Ltd
Mahbub Plaza (3th Floor), 4/A, Indira Road, Farmgate, Dhaka-1215
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












তেজগাঁও,ঢাকা
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট