সেলস অফিসার
প্রকাশিত হয়েছে 09/Jul/2026 10:55
- ৳13000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 07/Aug/2026
মার্কেটিং/সেলস
ঢাকা জেলা, উত্তরা, দক্ষিণখান, মহাখালী, ভাটারা ও রামপুরা
Olympic Industry PLC
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ PLC (জুপিটার গ্রুপ)-এ সেলস অফিসার / Sales Officer (SO) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উত্তরা, দক্ষিণখান, মহাখালী, ভাটারা ও রামপুরা এলাকায় কাজ করার জন্য FMCG সেলসে অভিজ্ঞ, পরিশ্রমী, টার্গেটভিত্তিক এবং চাপের মধ্যে কাজ করতে সক্ষম প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
দায়িত্বসমূহ
• নির্ধারিত এলাকায় কোম্পানির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা
• কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিক্রয় বৃদ্ধি করা
• বাজার পরিদর্শন করে নতুন অর্ডার সংগ্রহ ও বিদ্যমান আউটলেট ফলো-আপ করা
• মাসিক/নির্ধারিত সেলস টার্গেট পূরণে কাজ করা
• পণ্যের উপস্থিতি, ডিসপ্লে ও বিক্রয় অগ্রগতি মনিটর করা
• দৈনন্দিন সেলস রিপোর্টিং ও প্রয়োজনীয় আপডেট প্রদান করা
• কোম্পানির নীতিমালা অনুযায়ী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম HSC পাস
• ডিগ্রি/সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
• বিস্কুট ও নুডলস কোম্পানিতে সেলসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• অভিজ্ঞতা ছাড়া যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে
• ভোগ্যপণ্য (FMCG) বিক্রয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• SSC ও HSC পাসের সনদ থাকতে হবে
• জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে
• অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে
• চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: ১৩,০০০ – ১৫,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী)
• TA/DA: কোম্পানির নীতিমালা অনুযায়ী
• মোবাইল বিল: ৫০০ টাকা
• টার্গেট ইনসেনটিভ
• কোয়ার্টারলি ইনসেনটিভ
• বার্ষিক ইনসেনটিভ
• বার্ষিক লভ্যাংশ
• প্রোডাক্ট ইনসেনটিভ
• সেলস কমিশন
• বছর শেষে বেতন বৃদ্ধি
• পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতির সুযোগ
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 1-2 বছর
Olympic Industry PLC
Motijel Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ