স্টোর কিচেন শেফ
প্রকাশিত হয়েছে 02/Jun/2026 08:30
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 15/Jun/2026
রাঁধুনি
ঢাকা জেলা, ঢাকা
Sauslys Group
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
Sauslys Group-এ স্টোর কিচেন শেফ / Kitchen Chef অথবা কিচেন প্রোডাকশন স্টাফ / Kitchen Production Staff পদে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে স্টোর সাইডে স্যান্ডউইচ অ্যাসেম্বলি, সামোসা/সিঙ্গারা ফ্রাই, গ্রিল আইটেম প্রস্তুত, পণ্য লেবেলিং, ডেট স্ট্যাম্পিং, প্যাকিং এবং কিচেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করতে হবে। অনেক উপকরণ কারখানা থেকে প্রস্তুত অবস্থায় আসবে, তাই সঠিক অ্যাসেম্বলি, পোরশন, ফ্রেশ সার্ভিস এবং হাইজিন বজায় রাখা গুরুত্বপূর্ণ।
দায়িত্বসমূহ
• কারখানা থেকে আসা প্রস্তুত উপকরণ দিয়ে স্যান্ডউইচ, স্ন্যাকস ও অন্যান্য আইটেম অ্যাসেম্বল করা
• সামোসা, সিঙ্গারা ও ফ্রাইড আইটেম সঠিকভাবে ফ্রাই করা
• গ্রিল আইটেম প্রস্তুত ও সার্ভ করা
• প্রতিটি আইটেম সঠিক পোরশন, রেসিপি ও কোয়ালিটি অনুযায়ী তৈরি করা
• প্যাকিং, লেবেলিং, ডেট স্ট্যাম্পিং এবং শেলফ লাইফ নিয়ম মেনে কাজ করা
• কাঁচামাল, প্রস্তুত পণ্য, ফ্রিজার/চিলার আইটেম এবং দৈনিক স্টক ঠিকভাবে হ্যান্ডেল করা
• কিচেন, কাউন্টার, ফ্রায়ার, গ্রিল, টেবিল, ট্রে ও কাজের জায়গা পরিষ্কার রাখা
• পুরনো, এক্সপায়ার্ড বা নষ্ট পণ্য আলাদা করে রিপোর্ট করা
• কাস্টমার অর্ডার ও স্টোর অপারেশনের চাপের সময় দ্রুত ও পরিষ্কারভাবে কাজ করা
• ম্যানেজার/সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী দৈনিক কাজ সম্পন্ন করা
যোগ্যতা ও অভিজ্ঞতা
• রেস্টুরেন্ট, বেকারি, ফাস্ট ফুড, কিচেন, ক্যাফে বা ফুড স্টোরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
• স্যান্ডউইচ অ্যাসেম্বলি, ফ্রাইং, গ্রিল বা কিচেন প্রস্তুতির অভিজ্ঞতা থাকলে ভালো
• পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়নিষ্ঠা, টিমওয়ার্ক এবং দায়িত্বশীলতা থাকতে হবে
• লেবেলিং, ডেট স্ট্যাম্পিং ও ফুড হাইজিন মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে
• দ্রুত শেখার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ থাকতে হবে
• সৎ, শান্ত, সংগঠিত এবং কিচেন ডিসিপ্লিন মেনে চলতে পারেন এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে
বেতন ও সুবিধা
• বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
• প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজনের সাথে সামঞ্জস্য থাকলে ইন্টারভিউ নির্ধারণের পর আলোচনা করা হবে
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- 1
Sauslys Group
ঢাকা
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ