🟢 জরুরি নিয়োগ: লিভ-ইন গৃহপরিচালিকা (মহিলা)
প্রকাশিত হয়েছে 22/Apr/2026 03:08
sumsun Nahar Moonni
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
🟢 জরুরি নিয়োগ: লিভ-ইন গৃহপরিচালিকা (মহিলা)
📍 লোকেশন: মোহাম্মদপুর, ঢাকা
💰 বেতন: ৬,০০০ টাকা + থাকা-খাওয়া ফ্রি
(অভিজ্ঞতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে, ভালো কাজ করলে বেতন বাড়ানো হবে)
👩 বয়স: ৪০–৫০ বছর (ম্যাচিউর ও দায়িত্বশীল)
🔹 কাজের দায়িত্ব:
বাসা গুছিয়ে রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
রান্নার কাজে সহযোগিতা ও রান্নাঘর দেখাশোনা
দৈনন্দিন কাজ সমন্বয় করা
👉 বাসায় ইতিমধ্যে ১ জন স্টাফ আছে (ঘর মোছা/বাথরুম পরিষ্কার করার জন্য)
🔹 সুবিধাসমূহ:
আলাদা থাকার রুম + ৩ বেলা খাবার
সপ্তাহে ১ দিন ছুটি (প্রয়োজনে জমা করে পরে নেওয়া যাবে)
বছরে ২ বার কাপড় + বোনাস (অর্ধেক বেতন)
দীর্ঘমেয়াদে (৩–৪ বছর) চ্যারিটি সাপোর্ট (ছাগল/ঘর মেরামত ইত্যাদি)
ঈদে ছুটি এডজাস্ট করে বাড়ি যাওয়ার সুযোগ
নামাজ ও ব্যক্তিগত সময়ের পূর্ণ স্বাধীনতা
পরিবারের সদস্যের মতো সম্মানজনক পরিবেশ
🔹 ট্রায়াল পিরিয়ড:
প্রথম ৭ দিন ট্রায়াল।
থাকা-খাওয়া ফ্রি + প্রতিদিন ২০০ টাকা।
দুই পক্ষের পছন্দ হলে তারপর মাসিকভাবে কনফার্ম করা হবে।
🔹 শর্ত:
NID কপি বাধ্যতামূলক
সৎ, ভদ্র ও দায়িত্বশীল হতে হবে
পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
দীর্ঘমেয়াদে থাকতে আগ্রহী হতে হবে
📞 যোগাযোগ (WhatsApp):
http://wa.me/8801711334510
📌 বি.দ্র.: বাসার সবাই দিনের বেলা বাইরে থাকে — তাই বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সত্যিকারের আগ্রহী ও দীর্ঘমেয়াদে কাজ করতে ইচ্ছুকরা যোগাযোগ করবেন।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- প্রয়োজন নেই
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : মহিলা
sumsun Nahar Moonni
কোম্পানি সম্পর্কিত তথ্য
৪ জন এর পরিবার
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint