download icon
ডাউনলোড
নিয়োগকর্তার সাইট
Audio Visual Unit Operator
প্রকাশিত হয়েছে 30/Jul/2026 08:18
Fisheries and Livestock Information Department (FLID)
  • চাকরির তথ্য
  • নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
  • time iconফুল টাইম
  • pay iconমাসিক নিষ্পত্তি
  • vacancies icon১ পদের সংখ্যা
পটভূমি ও ভূমিকা: ১৯৮৬ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সংস্থা (বর্তমান কৃষি তথ্য সার্ভিস) বিভক্ত হয়ে ১৯৮৭ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৮৭টি পদ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দপ্তরটি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত প্রচারমাধ্যম হিসেবে কাজ করে আসছে। এ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অর্জন, উদ্ভাবন, গবেষণালব্ধ প্রযুক্তি ও উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিয়ে আধুনিক প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টি করে। মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উৎপাদন নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির কার্যকর হস্তান্তরে তথ্য দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দপ্তরটি আধুনিক তথ্য ও প্রযুক্তি সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রচারের মাধ্যমে মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন সংক্রান্ত প্রযুক্তিগত তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেয়। পাশাপাশি প্রচার ও সম্প্রসারণ সামগ্রী প্রস্তুত, প্রদর্শন ও সরবরাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে সহায়তা করে। রূপকল্প (Vision): দেশের বিপুল জনগোষ্ঠীকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল গ্রহণে উদ্বুদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন সম্পর্কিত আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যাপকভাবে প্রচার করা। অভিলক্ষ্য (Mission): মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আধুনিক প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ও সেবা প্রদান, দপ্তরকে একটি আধুনিক ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার’ হিসেবে গড়ে তোলা এবং তথ্য প্রবাহের আধুনিক পদ্ধতি অনুসরণ করে কার্যকর তথ্যপ্রচার ও সম্প্রসারণ নিশ্চিত করা।
চাকরির যোগ্যতা
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Fisheries and Livestock Information Department (FLID)
  • tip icon
    ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগright icon

Audio Visual Unit Operator

আলোচনাযোগ্য
প্রকাশিত হয়েছে 30/Jul/2026 08:18

চাকরির তথ্য

  • save iconsave iconসংরক্ষণ করুন
  • share iconshare iconশেয়ার করুন
  • report iconreport iconরিপোর্ট
চাকরির বিবরণ
  • time iconফুল টাইম
  • pay iconমাসিক নিষ্পত্তি
  • vacancies icon১ পদের সংখ্যা
পটভূমি ও ভূমিকা: ১৯৮৬ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সংস্থা (বর্তমান কৃষি তথ্য সার্ভিস) বিভক্ত হয়ে ১৯৮৭ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৮৭টি পদ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দপ্তরটি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত প্রচারমাধ্যম হিসেবে কাজ করে আসছে। এ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অর্জন, উদ্ভাবন, গবেষণালব্ধ প্রযুক্তি ও উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিয়ে আধুনিক প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সৃষ্টি করে। মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উৎপাদন নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির কার্যকর হস্তান্তরে তথ্য দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দপ্তরটি আধুনিক তথ্য ও প্রযুক্তি সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রচারের মাধ্যমে মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন সংক্রান্ত প্রযুক্তিগত তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেয়। পাশাপাশি প্রচার ও সম্প্রসারণ সামগ্রী প্রস্তুত, প্রদর্শন ও সরবরাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে সহায়তা করে। রূপকল্প (Vision): দেশের বিপুল জনগোষ্ঠীকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল গ্রহণে উদ্বুদ্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন সম্পর্কিত আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যাপকভাবে প্রচার করা। অভিলক্ষ্য (Mission): মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আধুনিক প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ও সেবা প্রদান, দপ্তরকে একটি আধুনিক ‘মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার’ হিসেবে গড়ে তোলা এবং তথ্য প্রবাহের আধুনিক পদ্ধতি অনুসরণ করে কার্যকর তথ্যপ্রচার ও সম্প্রসারণ নিশ্চিত করা।
চাকরির যোগ্যতা
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই

নিয়োগদাতা সম্পর্কিত তথ্য