Sr. Executive-Sourcing
প্রকাশিত হয়েছে 15/Jul/2026 11:44
- ৳20000-25000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 15/Aug/2026
মানবসম্পদ (এইচ.আর)
ঢাকা জেলা
Munshi HR Solutions Limited
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
দায়িত্বসমূহ
• অনুমোদিত জনবল পরিকল্পনা (Manpower Plan) ও নিয়োগ চাহিদা অনুযায়ী নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করতে হবে।
• বিদেশগামী কর্মী Sourcing ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সম্ভাব্য প্রার্থীদের শনাক্ত ও আকৃষ্ট করতে হবে।
• রিক্রুটিং এজেন্ট, সোর্সিং পার্টনার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে মূল্য, সেবার শর্তাবলি, সময়সীমা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতা করতে হবে।
• ব্যবস্থাপনা থেকে প্রাপ্ত সাক্ষাৎকারের সময়সূচি, বার্তা এবং ভিসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সাক্ষাৎকারের ব্যবস্থা করতে হবে।
• নিয়োগ, সাক্ষাৎকার, প্রার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য কার্যকর নিয়োগ পদ্ধতি ও প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
• প্রার্থীদের বিদেশে চাকরির সুযোগ, প্রতিষ্ঠানের পরিচিতি, বেতন কাঠামো, দায়িত্ব, সুযোগ-সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
• রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে পদের দায়িত্ব, কাজের বিবরণ, যোগ্যতা ও প্রার্থীর প্রয়োজনীয়তা সংগ্রহ করে সাক্ষাৎকারের প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
• ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাক্ষাৎকারের সকল আয়োজন ও সমন্বয় তদারকি করতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা (Soft Skills)
• উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে
• সমন্বয় ও আলোচনার দক্ষতা থাকতে হবে
• প্রার্থী ও ক্লায়েন্ট উভয়ের সঙ্গে পেশাদারভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে
• ডকুমেন্টেশন ও ফলো-আপ কাজে মনোযোগী হতে হবে
• মটরসাইকেল থাকতে হবে
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: প্রয়োজন নেই
- অভিজ্ঞতা: 2-5 বছর
Munshi HR Solutions Limited
Vatara, Notun Bazar. Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ
