এক্সিকিউটিভ – সার্ভিস
প্রকাশিত হয়েছে 12/Nov/2026 11:34
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 10/Dec/2026
টেকনিশিয়ান
আল হিবাহ ইন্টারন্যাশনাল
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• বিভিন্ন হাসপাতাল ও ল্যাবরেটরিতে সরবরাহকৃত মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশন ও ট্রায়াল পরিচালনা করা।
• যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও পরিচালনা বিষয়ে ক্লায়েন্টদের প্রশিক্ষণ প্রদান করা।
• মেডিকেল ইকুইপমেন্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ (Maintenance) করা।
• যন্ত্রপাতির ত্রুটি শনাক্তকরণ (Troubleshooting) ও সমস্যা সমাধান করা।
• ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী টেকনিক্যাল সাপোর্ট প্রদান এবং সার্ভিসসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা।
যোগ্যতা ও শর্তাবলি:
• বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অথবা ফার্মেসি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
• মেডিকেল ইকুইপমেন্ট সেক্টরে সার্ভিসিংয়ে ১–৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
• আগ্রহী ও উদ্যমী ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
• মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে।
• বিভিন্ন হাসপাতাল ও ল্যাবরেটরিতে গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
• সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য।
• হেমাটোলজি ও বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ ল্যাব ইকুইপমেন্ট পরিচালনা, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
• অপারেশন লাইট, অপারেশন টেবিল, অ্যানেসথেসিয়া মেশিন, ডায়াথার্মি ও পেশেন্ট মনিটরসহ ওটি ইকুইপমেন্টের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
• এক্স-রে, এফপিডি, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান ও এমআরআই ইকুইপমেন্টের ইনস্টলেশন, ট্রাবলশুটিং ও মেইনটেন্যান্সের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা:
• মোবাইল বিল ও ট্রাভেল অ্যালাউন্স (TA/DA)।
• উৎসব ভাতা।
• কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- অভিজ্ঞতা: 1-3 বছর
আল হিবাহ ইন্টারন্যাশনাল
হাউজ নং ১৩, রোড নং ২৬, সেক্টর ৭, উত্তরা, ঢাকা।
কোম্পানি সম্পর্কিত তথ্য
আল হিবাহ ইন্টারন্যাশনাল একটি স্বনামধন্য ও দ্রুত বর্ধনশীল মেডিকেল ইকুইপমেন্ট আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সেবা প্রদান করে আসছে। ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ ও উদ্যমী কর্মী নিয়োগ দেওয়া হবে।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ঢাকা সদর / সিটি,ঢাকা
ইমেইল নিন
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট