এস আর (Sales Representative)
প্রকাশিত হয়েছে 12/Nov/2026 07:30
- ৳10000-12000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 17/Nov/2026
মার্কেটিং/সেলস
কুমিল্লা | ব্রাহ্মণবাড়িয়া


RFL Stationery (Good Luck)
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
### দায়িত্ব ও কর্তব্য
১. নির্ধারিত এলাকায় কোম্পানির পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ করা।
২. দোকান ও খুচরা বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে নিয়মিত পণ্যের অর্ডার সংগ্রহ করা।
৩. নতুন গ্রাহক তৈরি এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
৪. পণ্যের চাহিদা, বাজার পরিস্থিতি ও প্রতিযোগীদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
৫. নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরভাবে কাজ করা।
৬. বিক্রয়, অর্ডার ও বাজারসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা।
৭. কোম্পানির নিয়মনীতি অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা।
### যোগ্যতা ও দক্ষতা
১. ন্যূনতম এইচএসসি অথবা ডিগ্রি পাস হতে হবে।
২. সেলস ও মার্কেটিং কার্যক্রমে আগ্রহ থাকতে হবে।
৩. গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার দক্ষতা থাকতে হবে।
৪. দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ ও লক্ষ্য অর্জনে আগ্রহী হতে হবে।
৫. নির্ধারিত এলাকায় নিয়মিত বাজার পরিদর্শন ও কাজ করার মানসিকতা থাকতে হবে।
৬. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
### বেতন ও সুযোগ-সুবিধা
- **মাসিক বেতন:** ১০,০০০–১২,০০০ টাকা।
- **টিএ/ডিএ:** ৮,৮০০ টাকা।
- **সেলস কমিশন:** প্রতি ১ লাখ টাকার বিক্রয়ে ১,৫০০ টাকা।
- **ইনসেনটিভ:** বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের স্ল্যাব অনুযায়ী ৩,০০০–৭,০০০ টাকা।
- **ঈদ বোনাস:** বছরে ২টি।
### আবেদন প্রক্রিয়া ও যোগাযোগ
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
**কর্মস্থল:** কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্ধারিত এলাকাসমূহ:
- কুমিল্লা সদর
- কোম্পানীগঞ্জ
- বুড়িচং
- চান্দিনা
- বাঞ্ছারামপুর
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 1-2 বছর
RFL Stationery (Good Luck)
কুমিল্লা জোন
কোম্পানি সম্পর্কিত তথ্য
RFL Stationery (Good Luck)-এর পণ্য বিক্রয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ০৫ জন উদ্যমী ও দায়িত্বশীল Sales Representative (SR) নিয়োগ দেওয়া হবে।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ











কুমিল্লা | ব্রাহ্মণবাড়িয়া
হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট