কসমেটিক্স পণ্য বিক্রয় প্রতিনিধি।সেলস গার্ল
প্রকাশিত হয়েছে 21/Jul/2026 06:46
- ৳10000-18000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 30/Jul/2026
বিক্রয় কর্মী
গোপালগঞ্জ জেলা
স্কিন ক্যাফে লিমিটেড
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
স্কিন ক্যাফে লিমিটেড (কনসার্ন অব সাজগোজ)
কোম্পানির জন্য ১ জন ব্র্যান্ড প্রোমোটার / সেলসগার্ল প্রয়োজন।
➡️ কর্মস্থল: এফ এন এফ বাজার, গোপালগঞ্জ।
➡️ বিশেষ দ্রষ্টব্য: কসমেটিক্স সেক্টরে সেলসের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। অথবা সুপার শপে দীর্ঘদিন সেলসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কসমেটিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে
অন্য জেলা থেকে এসে স্থায়ীভাবে কাজ করতে চাইলে থাকার ব্যবস্থা কর্তৃপক্ষ করে দিবে (খরচ কোম্পানি বহন করবে না, শুধু ব্যবস্থা করে দিবে )
➡️ শপের নাম: এফ এন এফ বাজার। ( FNF Bazar)
➡️ পদবি: ব্র্যান্ড প্রোমোটার / সেলসগার্ল।
➡️ অভিজ্ঞতা: ন্যূনতম ৬ মাস – ১/২ বছর (স্কিন কেয়ার ও কালার কসমেটিক্স সেক্টরে থাকলে ভালো হয় )
➡️ পদসংখ্যা: ১ জন মেয়ে।
➡️ ডিউটি টাইম: শপ ওপেন থেকে ক্লোজ পর্যন্ত
সাধারণত ১০:৩০ বা ১১:০০ থেকে ১০:০০ বা ১০:৩০ ঘণ্টা (আউটলেট এর নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে) লাঞ্চ টাইম: ১ ঘণ্টা
➡️ বেতন ও সুবিধা: মাসিক বেতন: ১০,০০০ – ১৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
• মাসিক ইনসেনটিভ: ৩,৫০০ – ১২,০০০ টাকা পর্যন্ত।
• ডে ইনসেনটিভ: প্রতিদিন ২০০ টাকা।
• মোবাইল বিল মান্তলি ২০০ টাকা।
• ৬ মাস পর থেকে প্রতি ঈদে ৫০% বোনাস
-(বছরে ২টি ঈদ)
↪️ আমরা বিশ্বাস করি একজন সেলসম্যান শুধু পণ্য বিক্রি করে না। তিনি একজন গাইডের মতো কাজ করেন, যিনি কাস্টমারকে তার স্কিন টাইপ ও প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোডাক্ট বেছে নিতে সাহায্য করেন এবং নিয়মিত স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। তার এই দায়িত্ব শুধু বিক্রির মধ্যে সীমাবদ্ধ না, বরং কাস্টমারের আস্থা অর্জন করা এবং দীর্ঘমেয়াদে তাদের স্কিন হেলথ ভালো রাখতে ভূমিকা রাখা।
একজন সেলসম্যান একই সাথে ব্র্যান্ডের প্রতিনিধি। তিনি প্রতিদিনের আচরণ, কথা বলা এবং সেবার মাধ্যমে ব্র্যান্ডের মান, বিশ্বাসযোগ্যতা ও সুনাম বহন করেন। তাই আমরা আমাদের প্রতিটি টিম মেম্বারকে শুধু কর্মী হিসেবে দেখি না, বরং একটি দায়িত্বশীল ব্র্যান্ড প্রোমোটার হিসেবে মূল্যায়ন করি।
➡️ প্রার্থী হিসেবে যাকে খুঁজছি:
হাসিমুখে গ্রাহকের সাথে কথা বলার দক্ষতা
স্মার্ট, আত্মবিশ্বাসী ও প্রেজেন্টেবল
ভালো যোগাযোগ দক্ষতা
দায়িত্বশীল ও শেখার আগ্রহী
ধৈর্যশীল ও পরিশ্রমী
পেশাদার ও ভদ্র আচরণসম্পন্ন
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
স্কিন ক্যাফে লিমিটেড
FNF Bazar, College road Gopalgonj.
কোম্পানি সম্পর্কিত তথ্য
কালার কসমেটিকস আইটেম ও স্কিন কেয়ার।
কর্মপরিবেশ

1 / 0
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ

