কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 09/Oct/2026 10:51
- ৳70000-71000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 16/Oct/2026
কাস্টমার সার্ভিস
ব্রাহ্মণবাড়িয়া জেলা
Food Place
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• কাস্টমারদের সঙ্গে সুন্দর ও পেশাদারভাবে যোগাযোগ করা।
• বিয়ে বাড়ি, পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের খাবার ও ক্যাটারিং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা।
• কাস্টমারের চাহিদা অনুযায়ী খাবারের মেনু, প্যাকেজ ও আয়োজনের বিষয়গুলো বুঝিয়ে বলা।
• অনুষ্ঠানের তারিখ, অতিথির সংখ্যা, খাবারের পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
• কাস্টমারের বুকিং, অর্ডার ও বিভিন্ন প্রশ্নের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা।
• কাস্টমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ফলোআপ করা।
• খাবার ও অনুষ্ঠানের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করা।
• কাস্টমারের অভিযোগ ও সমস্যাগুলো দক্ষতার সঙ্গে সমাধানের চেষ্টা করা।
যোগ্যতা ও শর্তাবলি:
• কাস্টমারদের সুন্দরভাবে হ্যান্ডেল করার দক্ষতা থাকতে হবে।
• ভালো যোগাযোগ ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
• ভদ্র, আন্তরিক, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ হতে হবে।
• কাস্টমারের চাহিদা বুঝে সঠিক তথ্য দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
• রেস্টুরেন্ট, হোটেল, ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: সকল
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Food Place
জনতা শপিং টাওয়ার, কসবা পুরাতন বাজার, ব্রাহ্মণবাড়িয়া
কোম্পানি সম্পর্কিত তথ্য
এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়, যেমন খাবার-দাবারের, বিভিন্ন পার্কের অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়, একসাথে পাই ৫০০ জনকে খাবার সার্ভ করার স্পেস আছে, কসব ভাই আমাদের ফুড প্লেস অনেক বিখ্যাত,
কর্মপরিবেশ

1 / 0
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট