জিপিএস ট্র্যাকার টেকনিশিয়ান
প্রকাশিত হয়েছে 15/Jul/2026 10:31
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 28/Jul/2026
টেকনিশিয়ান
ঢাকা জেলা, Sector 8 Rail Gate, Uttara, Dhaka
AutoFast GPS
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
AutoFast GPS-এ জিপিএস ট্র্যাকার টেকনিশিয়ান / GPS Tracker Technician পদে ০২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ফুল-টাইম ভিত্তিতে ঢাকা-তে কাজ করার জন্য দক্ষ, দায়িত্বশীল এবং অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
• সকল ধরনের প্রাইভেট কার (হাইব্রিড/সাধারণ), মাইক্রোবাস, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ এবং মোটরসাইকেলে GPS Tracker ইনস্টলেশন করা
• GPS ডিভাইসের ট্রাবলশুটিং, সার্ভিসিং ও মেইনটেন্যান্স করা
• গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সাইটে গিয়ে ইনস্টলেশন ও সাপোর্ট প্রদান করা
• ইনস্টলেশনের পর ডিভাইস টেস্ট ও রিপোর্টিং করা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কারিগরি দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• GPS Tracker ইনস্টলেশনে কমপক্ষে ১ বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম SSC/সমমান
• গাড়ির ইলেকট্রিক্যাল ও ওয়্যারিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে
• অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারে দক্ষতা থাকতে হবে
• দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং ভদ্র আচরণের অধিকারী হতে হবে
• প্রয়োজনে ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষে (অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয়)
• কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ
• ওভারটাইম সুবিধা (প্রযোজ্য ক্ষেত্রে)
• উৎসব বোনাস
• ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
- অভিজ্ঞতা: 1 বছর
AutoFast GPS
Sector 8 Rail Gate, Uttara, Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ
