টিম লিডার
প্রকাশিত হয়েছে 11/Nov/2026 10:02
- ৳21000-25000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 09/Dec/2026
সুপারভাইজার
Triangle Services Limited
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: টিম লিডার
পদ সংখ্যা: ১ জন
কর্মস্থল: দেউলিয়াবাড়ী (Dewliabari)
মাসিক বেতন: ২১,০০০–২৫,০০০ টাকা (অভিজ্ঞতা অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা:
• এসএসসি/এইচএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা:
• ফাইবার টিম পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন কাঠামো অনুযায়ী ৮–১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও বিবেচিত হবেন।
যোগ্যতা ও শর্তাবলি:
• স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ ও কাজের ছবি শেয়ার করার দক্ষতা থাকতে হবে।
• কর্মস্থলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
• ইংরেজি টেকনিক্যাল শব্দাবলি বোঝার দক্ষতা থাকতে হবে।
• পরিশ্রমী, দায়িত্বশীল ও সৎ হতে হবে।
কাজের দায়িত্ব:
• ফাইবার টিমের সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
• নতুন অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান এবং বিচ্ছিন্ন সংযোগ দ্রুত সচল করা।
• নেটওয়ার্কের মান বজায় রাখা এবং dB Loss সর্বনিম্ন পর্যায়ে রাখা।
• ব্যাকবোন ওয়ার্ক, POP শিফটিং ও রাউটার কনফিগারেশনের কাজ সম্পাদন করা।
• টিমের সদস্য, জনবল ও কাজের মান সঠিকভাবে পরিচালনা করা।
• টিম সদস্যদের প্রশিক্ষণ দেওয়া এবং কোম্পানির নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করা।
• টিমের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা এবং যেকোনো বিশৃঙ্খলা বা অনিয়ম হেড অফিসে রিপোর্ট করা।
• জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে প্রয়োজনীয় সহায়তা করা।
• কাজের নিয়মিত আপডেট ও ছবি হেড অফিস/সাপোর্ট টিমে পাঠানো।
• ব্যবহৃত ও অবশিষ্ট মালামালের সঠিক হিসাব সংরক্ষণ করা।
সুযোগ-সুবিধা:
• প্রতিদিন ৫০ টাকা ভর্তুকিতে দুপুরের খাবার।
• সপ্তাহে ১ দিন সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি।
• চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড (PF)।
• অফিসিয়াল যোগাযোগের জন্য মোবাইল অ্যালাউন্স।
• চাকরি স্থায়ী হওয়ার পর বাৎসরিক ছুটি।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
- অভিজ্ঞতা: 8+ বছর
Triangle Services Limited
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












টাঙ্গাইল
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট