ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 19/Oct/2026 04:28
- ৳20000-22000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 17/Nov/2026
মার্কেটিং/সেলস
ঢাকা, ঢাকা
CAPTAiN
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• পোশাকের প্রোডাক্ট নিয়ে আকর্ষণীয় ভিডিওর আইডিয়া, স্ক্রিপ্ট ও শুটিং করা।
• ভিডিও এডিটিং, রিলস এবং বিজ্ঞাপনের ছবি ও কনটেন্ট তৈরি করা।
• Facebook ও Instagram পেজ পরিচালনা এবং নিয়মিত পোস্ট করা।
• Meta Ads সেটআপ, পরিচালনা ও ফলাফল অনুযায়ী অপটিমাইজ করা।
• ওয়েবসাইটে পণ্যের ছবি, বিবরণ, মূল্য ও অফার আপডেট করা।
• ইনবক্স ও WhatsApp-এ কাস্টমারের প্রশ্নের উত্তর দিয়ে অর্ডার নিশ্চিত করা।
• প্যাকেজিং টিমের সঙ্গে সমন্বয় করে কুরিয়ার বুকিং, পার্সেল ট্র্যাকিং ও ডেলিভারি ফলোআপ করা।
• রিটার্ন, এক্সচেঞ্জ ও কাস্টমারের অভিযোগ সমাধানে কাজ করা।
• বিজ্ঞাপনের খরচ, অর্ডার, বিক্রি ও ডেলিভারির নিয়মিত রিপোর্ট দেওয়া।
যোগ্যতা ও শর্তাবলি:
• ভিডিও তৈরি ও এডিটিং এবং Meta Ads পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• CapCut/Premiere Pro ও Canva/Photoshop বা সমমানের টুল ব্যবহার জানতে হবে।
• কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ ও বিক্রয় সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
• নিজ উদ্যোগে কাজ করা, নতুন কিছু শেখা এবং দায়িত্ব নিয়ে কাজ শেষ করার মানসিকতা থাকতে হবে।
• পোশাকের ই-কমার্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• আবেদনের সময় নিজের তৈরি ভিডিও এবং আগে পরিচালনা করা বিজ্ঞাপনের কাজের নমুনা দিতে হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 2-5 বছর
CAPTAiN
Ashraf Setu Shopping Complex, Tongi, Gazipur
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট