ডিজিটাল মার্কেটিং ও সেলসম্যান
প্রকাশিত হয়েছে 15/Oct/2026 05:31
- ৳15000-20000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 29/Oct/2026
মার্কেটিং/সেলস
ঢাকা জেলা, কালশী রোড, মিরপুর-১১, ঢাকা
Bike Sheba
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• শোরুমে আগত কাস্টমারদের সঙ্গে ভালোভাবে কথা বলা এবং পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
• বাইক পার্টস বিক্রি করা এবং কম্পিউটার সফটওয়্যারে বিক্রয়ের হিসাব সংরক্ষণ করা।
• ফেসবুক ও টিকটকের জন্য রিলস ও প্রচারণামূলক ভিডিও তৈরি করা।
• ফেসবুক পেজ পরিচালনা এবং নিয়মিত পণ্যের ছবি, ভিডিও ও পোস্ট প্রকাশ করা।
• পেজ বুস্টিং, ইনবক্স ও কমেন্টের উত্তর দেওয়া এবং অনলাইন বিক্রয় পরিচালনা করা।
• অনলাইনে কাস্টমারদের অর্ডার গ্রহণ ও বিক্রয়সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা।
• শোরুমের পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।
• ডিউটি টাইম: সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত
যোগ্যতা ও শর্তাবলি:
• ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
• কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
• বাইক পার্টস বিক্রয় ও ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• ফেসবুক ও টিকটক পেজ পরিচালনা এবং ভিডিও তৈরির কাজে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল ও কাস্টমারদের সঙ্গে ভালোভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
• দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা থাকতে হবে।
• নতুন প্রার্থীদের কাজ শেখার আগ্রহ থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• ফুড অ্যালাউন্স: প্রতিদিন ৫০ টাকা।
• অনলাইন বিক্রয়ের ওপর আকর্ষণীয় ইনসেনটিভ বা বোনাস।
• প্রতি ৩ মাস পর বেতন বৃদ্ধির সুযোগ।
• নতুন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
Bike Sheba
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট