Daffodil International University
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
দায়িত্বসমূহ
• দৈনিক নির্ধারিত রুট অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে
• গাড়ি চালুর আগে চাকা, ব্রেক, ইঞ্জিন অয়েল, রেডিয়েটর, ব্যাটারি, লাইট, হর্ন ও অন্যান্য অংশ ভালোভাবে পরীক্ষা করতে হবে
• গাড়ি চালু করার আগে ৫ মিনিট ইঞ্জিন ওয়ার্ম আপ করতে হবে
• ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স, ট্যাক্স টোকেনসহ সকল যানবাহনের কাগজপত্র হালনাগাদ আছে কি না নিশ্চিত করতে হবে
• গাড়ির ভেতর ও বাইরের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
• জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ রেজিস্টার নিয়মিত আপডেট করতে হবে
• ট্রাফিক আইন, সিগন্যাল ও নির্ধারিত গতি সীমা কঠোরভাবে মেনে চলতে হবে
• অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না
• গাড়ি চলন্ত অবস্থায় ধূমপান করা যাবে না
• নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করানো যাবে না এবং সবসময় সিটবেল্ট ব্যবহার করতে হবে
• গাড়ির চাবি বা দায়িত্ব হেলপার বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না
• নির্ধারিত বাসস্ট্যান্ড বা পার্কিং এলাকা ছাড়া অন্য কোথাও গাড়ি থামানো বা পার্ক করা যাবে না
• বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, ট্যুর, অতিথি পরিবহন বা VIP মুভমেন্টে সময়মতো উপস্থিত থেকে নির্দেশনা অনুসরণ করতে হবে
• বৃষ্টি, যানজট বা দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছানো বা সঠিক দিকনির্দেশনা দিতে হবে
• গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে
যোগ্যতা ও শর্তাবলি
• বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (হেভি/মিডিয়াম/লাইট)
• ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে
• ন্যূনতম ৩ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে
• ট্রাফিক আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে
• পরিপাটি পোশাক, ভদ্র আচরণ, ধৈর্য ও দায়িত্ববোধ থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষ
• অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষ
আবেদন
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করতে বলা হচ্ছে।
ইমেইল: hroffice8@daffodilvarsity.edu.bd
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: উচ্চ বিদ্যালয়
- অভিজ্ঞতা: 3 বছর
Daffodil International University
Dhaka
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ইমেইল নিন
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট