দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে
প্রকাশিত হয়েছে 08/Nov/2026 04:01
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 29/Nov/2026
শিক্ষা / প্রশিক্ষণ
অনন্যরকম একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
| পদের নাম | পদসংখ্যা |
| শিক্ষক – অর্থনীতি (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – পৌরনীতি (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – সমাজকর্ম (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – ফিন্যান্স ও ব্যাংকিং (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – হিসাববিজ্ঞান (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – মনোবিজ্ঞান (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – যুক্তিবিদ্যা (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – পদার্থবিজ্ঞান (এইচ.এস.সি) | ২ জন |
| শিক্ষক – পদার্থবিজ্ঞান (এস.এস.সি) | ২ জন |
### পদের সারসংক্ষেপ
অনন্যরকম একাডেমিক এন্ড এডমিশন কেয়ারে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ভালো একাডেমিক জ্ঞান, পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের শেখানোর আগ্রহ থাকতে হবে।
### দায়িত্ব ও কর্তব্য
- নির্ধারিত বিষয়ে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান করা।
- শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাক্রম অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ প্রস্তুত ও উপস্থাপন করা।
- শিক্ষার্থীদের বিষয়বস্তু বুঝতে সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী প্রশ্নোত্তর ও সমস্যা সমাধান করা।
- নিয়মিত ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা।
- পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই করা।
- শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
### যোগ্যতা ও দক্ষতা
- সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, রানিং অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছরের কোচিং বা পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।
- বিষয়ভিত্তিক জ্ঞান ও পাঠদানের দক্ষতা থাকতে হবে।
- শিক্ষার্থীদের সহজ ও সুন্দরভাবে বিষয়বস্তু বোঝানোর সক্ষমতা থাকতে হবে।
- দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং শিক্ষাদানে আন্তরিক হতে হবে।
- পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
### আবেদন প্রক্রিয়া ও যোগাযোগ
আগ্রহী প্রার্থীদের নিচের ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে CV পাঠানোর মাধ্যমে আবেদন করতে হবে।
**ই-মেইল:** onnorokomacademiccare@gmail.com
**হোয়াটসঅ্যাপ:** +8801984540755
**বিঃদ্রঃ** ডেমো ক্লাসের তারিখ পরবর্তীতে জানানো হবে।
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: অনার্স
- অভিজ্ঞতা: 1-2 বছর
অনন্যরকম একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
Ekota Sharak, RD-14, Tilpapara,Khilgaon,Dhaka 1219
কোম্পানি সম্পর্কিত তথ্য
অনন্যরকম একাডেমিক এন্ড এডমিশন কেয়ারে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ভালো একাডেমিক জ্ঞান, পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের শেখানোর আগ্রহ থাকতে হবে।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ঢাকা সদর / সিটি,ঢাকা
ইমেইল নিন
হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট