ফাইবার টিম মেম্বার / টেকনিশিয়ান
প্রকাশিত হয়েছে 11/Nov/2026 10:11
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 09/Dec/2026
টেকনিশিয়ান
Triangle Services Limited
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• নতুন ফাইবার অপটিক সংযোগ প্রদান এবং বিচ্ছিন্ন সংযোগ মেরামত করা।
• ব্যাকবোন ওয়ার্ক ও POP শিফটিংয়ের কাজে সিনিয়রদের সহায়তা করা।
• dB Loss কমাতে সহায়তা করা এবং রাউটার কনফিগারেশনের কাজে সহযোগিতা করা।
• টিমের নির্দেশনা ও কোম্পানির নিয়মনীতি অনুসরণ করে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা।
• জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে দ্রুত সাড়া দেওয়া।
• কাজের আপডেট ও ছবি নির্ধারিত টিমের কাছে পাঠানো।
• ব্যবহৃত ও অবশিষ্ট মালামালের হিসাব ও রেকর্ড সংরক্ষণ করা।
পদ সংখ্যা: ৫ জন
কর্মস্থল ও পদবণ্টন:
• মহাখালী – ১ জন (অভিজ্ঞ)
• কাশিমপুর – ৪ জন (নতুন প্রার্থীদের অগ্রাধিকার)
শিক্ষাগত যোগ্যতা:
• এসএসসি/এইচএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা:
• কাশিমপুরের পদের জন্য নতুন বা অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• মহাখালীর পদের জন্য ২–৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রযুক্তিগত দক্ষতা:
• Splicing Machine, OTDR, Power Meter, Splitter, ONU, MC (Media Converter), SFP Module, PON Module ও Wi-Fi Router পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ ও কাজের ছবি শেয়ার করার সক্ষমতা থাকতে হবে।
• প্রাথমিক ইংরেজি টেকনিক্যাল শব্দাবলি বুঝতে হবে।
• শারীরিক ও মানসিকভাবে পরিশ্রমী, দায়িত্বশীল ও সৎ হতে হবে।
বেতন কাঠামো:
• জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান (এইচএসসির নিচে, নতুন): ৮,৫০০–৮,৭০০ টাকা।
• জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান (এইচএসসি বা সমমান, নতুন): ৯,০০০–৯,২০০ টাকা।
• জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান (অভিজ্ঞ): ৯,০০০–১২,০০০ টাকা।
• অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান (২–৪ বছরের অভিজ্ঞতা): ১২,০০০–১৪,০০০ টাকা।
সুযোগ-সুবিধা:
• প্রতিদিন ৫০ টাকা ভর্তুকিতে দুপুরের খাবার।
• সপ্তাহে ১ দিন সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি।
• চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড (PF)।
• চাকরি স্থায়ী হওয়ার পর বাৎসরিক ছুটি।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
- অভিজ্ঞতা: 2-4 বছর
Triangle Services Limited
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












ঢাকা সদর / সিটি,ঢাকা
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট