ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট
প্রকাশিত হয়েছে 05/Oct/2026 11:31
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 04/Nov/2026
ফিন্যান্স/একাউন্টিং
ঢাকা জেলা, ঢাকা (হাফিজ এজেন্সি ব্রাঞ্চ)
MetLife Bangladesh (Hafiz Agency)
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জীবন বীমা ও আর্থিক সুরক্ষা সম্পর্কে তথ্য প্রদান করা।
• গ্রাহকের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বীমা পরিকল্পনা সম্পর্কে পরামর্শ দেওয়া।
• নতুন গ্রাহক তৈরি ও বীমা পলিসি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা।
• বর্তমান গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা।
• গ্রাহকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী ফলোআপ করা।
• কোম্পানির নির্দেশনা অনুযায়ী বিক্রয় ও নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা।
কাজের ধরন:
• অনলাইন ও অফলাইনে কাজের সুযোগ
কর্মস্থল:
• ঢাকা (হাফিজ এজেন্সি শাখা)
শিক্ষাগত যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি বা সমমান।
• স্নাতক বা সমমান হলে অগ্রাধিকার দেওয়া হবে।
নাগরিকত্ব:
• জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
• ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
• মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আগ্রহ থাকতে হবে।
• পরিশ্রমী ও দায়িত্বশীল মানসিকতা থাকতে হবে।
• শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী অথবা যেকোনো আগ্রহী ব্যক্তি আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা:
• আকর্ষণীয় আয়: মাসে ২ বার আয়ের সুযোগ, সঙ্গে কমিশন ও কর্মদক্ষতা অনুযায়ী বোনাস।
• দীর্ঘমেয়াদি আয়: পলিসির ওপর চুক্তি অনুযায়ী নিয়মিত কমিশন।
• নিরাপত্তা: কর্মী ও পরিবারের জন্য গ্রুপ বীমা, চিকিৎসা সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড।
• ভ্রমণের সুযোগ: বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করলে কোম্পানির খরচে দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ।
• শিক্ষা সহায়তা: সন্তানের উচ্চশিক্ষার জন্য বৃত্তির সুবিধা।
• দ্রুত পদোন্নতি: ইউনিট ম্যানেজার ও শাখা ম্যানেজার হওয়ার সুযোগ।
• ভবিষ্যতে নিজের নামে এজেন্সি পরিচালনার সুযোগ।
• কাজের স্বাধীনতা: নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা নেই; নিজের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ।
আবেদনের নিয়ম
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের কপি হোয়াটসঅ্যাপে পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
MetLife Bangladesh (Hafiz Agency)
হাফিজ এজেন্সি (মেটলাইফ বাংলাদেশ), জিনাত ভবন (৬ষ্ঠ তলা), ৪১/১ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫
কোম্পানি সম্পর্কিত তথ্য
একাট বহুজাতিক জাবন বামা কোম্পানিতে (মেটলাইফ)। দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানে নিয়োজিত মেটলাইফারদের পারফরম্যান্স অনুযায়ী সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট