ফুড ভ্যান বিক্রয়কর্মী
প্রকাশিত হয়েছে 27/Sep/2026 17:58
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 27/Oct/2026
বিক্রয় কর্মী
ঢাকা জেলা, কাজীপাড়া → মিরপুর-১০
বারো ভাজা ডট কম
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: ফুড ভ্যান বিক্রয়কর্মী
পদ সংখ্যা: ১ জন
প্রার্থী: শুধুমাত্র পুরুষ
কর্মস্থল: কাজীপাড়া → মিরপুর-১০, ঢাকা
চাকরির ধরন: কমিশনভিত্তিক
কাজের দায়িত্ব:
* নির্ধারিত ভ্যান নিয়ে বারো ভাজা মুড়ি বিক্রয় করা।
* সকালে স্কুলের সামনে, দুপুরে বিরতির পর এবং বিকেল থেকে রাত পর্যন্ত ব্যস্ত এলাকায় পণ্য বিক্রয় করা।
* গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার ও প্রয়োজনীয় সেবা প্রদান করা।
* পিঁয়াজ ও মরিচ কাটা এবং খাবার প্রস্তুতির প্রয়োজনীয় কাজে সহযোগিতা করা।
* প্রতিষ্ঠানের নিজস্ব বিশেষ মসলা ও ব্যবসার কৌশল অনুযায়ী বারো ভাজা মুড়ি প্রস্তুত ও বিক্রয় করা।
* প্রতিদিনের বিক্রয় ও হিসাব যথাযথভাবে পরিচালনা করা।
* ভ্যান ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করা।
* ব্যবসার নিয়মনীতি ও নির্দেশনা মেনে দায়িত্ব পালন করা।
যোগ্যতা ও শর্তাবলী:
* সৎ ও বিশ্বস্ত হতে হবে।
* পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে।
* গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার মানসিকতা থাকতে হবে।
* ব্যবসার কাজে সময় ও শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে।
* নতুন ব্যবসা শেখার আগ্রহ থাকতে হবে।
* দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ থাকতে হবে।
* নামাজী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* শুধু সিরিয়াস, সৎ ও আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করতে হবে।
বেতন ও আয়:
* কমিশনভিত্তিক আয়: মাসিক ১৫,০০০ টাকা বা তার বেশি।
* ভালো বিক্রয় হলে মাসিক ২০,০০০ টাকা বা তার বেশি আয় করার সুযোগ।
* বিক্রয়ের প্রফিটের ৫০% শেয়ার।
সুযোগ-সুবিধা:
* ভ্যান ও প্রয়োজনীয় মালামাল প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে।
* প্রতিষ্ঠানের নিজস্ব বিশেষ মসলা ও ব্যবসার কৌশল শেখানো হবে।
* সময় ও পরিশ্রম অনুযায়ী ভালো লোকেশনে কাজ করার সুযোগ।
* দূর থেকে আসা প্রার্থীদের থাকার ও খাওয়ার প্রয়োজন হলে কাছাকাছি ব্যবস্থা করে দেওয়ার সুযোগ রয়েছে; এর খরচ প্রার্থীকে বহন করতে হবে।
সিকিউরিটি সংক্রান্ত শর্ত:
* ভ্যান ও মালামালের নিরাপত্তার জন্য সিকিউরিটি মানি প্রযোজ্য।
* এটি কোনো অগ্রিম বা যোগদানের ফি নয়।
* লিখিত চুক্তি ও রসিদ প্রদান করা হবে।
* নির্ধারিত শর্ত অনুযায়ী সিকিউরিটি মানি ফেরতযোগ্য।
বিশেষ সুবিধা:
* সম্পূর্ণ বারো ভাজার জন্য বিশেষ স্বাদের মসলা ব্যবহার করা হয়।
* ভিন্ন স্বাদের পণ্যের কারণে ভালো কাস্টমার ও ভালো বিক্রয়ের সুযোগ রয়েছে।
* সময় দিয়ে কাজ করলে ভবিষ্যতে আরও ভালো লোকেশনে কাজ করার সুযোগ রয়েছে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: উচ্চ বিদ্যালয়
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বারো ভাজা ডট কম
মিরপুর, কাজীপাড়া ঢাকা
কোম্পানি সম্পর্কিত তথ্য
কর্মপরিবেশ

1 / 0
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট
