ভিডিও এডিটিং এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 30/Mar/2026 05:28
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 12/Apr/2026
ডিজাইন/সৃজনশীল
চট্টগ্রাম জেলা, রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট, চট্টগ্রাম
নিরাপদ হাউসিং সোসাইটি
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
নিরাপদ হাউসিং সোসাইটি-এর জন্য একজন দক্ষ ভিডিও এডিটিং এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এমন প্রার্থী প্রয়োজন, যিনি প্রতিষ্ঠানের প্রচারণা, প্রজেক্ট উপস্থাপন এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনা করতে পারবেন।
দায়িত্ব ও কর্তব্য
• প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ভিডিও ফুটেজ এডিট করা
• প্রমোশনাল, প্রজেক্ট ও মার্কেটিং ভিডিও তৈরি করা
• ভিডিওতে টেক্সট, ট্রানজিশন, মিউজিক ও প্রয়োজনীয় ভিজ্যুয়াল ইফেক্ট সংযোজন করা
• ভিডিও কনটেন্টকে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম উপযোগী করে প্রস্তুত করা
• ব্র্যান্ডিং অনুযায়ী ভিডিওর মান ও স্টাইল বজায় রাখা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন কনটেন্ট আইডিয়া বাস্তবায়ন করা
• প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভিডিও-সম্পর্কিত কাজ সম্পন্ন করা
যোগ্যতা ও অভিজ্ঞতা
• ভিডিও এডিটিং-এ বাস্তব দক্ষতা থাকতে হবে
• বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট এডিট করার সক্ষমতা থাকতে হবে
• Creative sense এবং visual presentation সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে
• সময়মতো কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে
• পুরুষ এবং বিবাহিত হতে হবে
• রিয়াল এস্টেট সেক্টরে ভিডিও কনটেন্ট তৈরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষে
• ব্যাচেলার বাসায় থাকতে চাইলে থাকার ব্যবস্থা রয়েছে
• অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল
রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট,
চট্টগ্রাম
আবেদন / যোগাযোগ
আগ্রহী প্রার্থীদের নিচের মোবাইল নম্বরে WhatsApp-এ যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
মোবাইল: 01820505661
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : পুরুষ
নিরাপদ হাউসিং সোসাইটি
Riyazuddin Bazar, New Market, Chittagong
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint