রিজিওনাল সেলস ম্যানেজার (RSM)
প্রকাশিত হয়েছে 22/Mar/2026 20:00
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 26/Mar/2026
মার্কেটিং/সেলস
ALL, ঢাকা সহ সারা বাংলাদেশ
Army Pharma Limited
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের সংক্ষিপ্ত বিবরণ
রিজিওনাল সেলস ম্যানেজারের প্রধান দায়িত্ব হলো নির্ধারিত অঞ্চলের সার্বিক সেলস কার্যক্রম পরিচালনা, সেলস টিমকে নেতৃত্ব দেওয়া, বাজার সম্প্রসারণ এবং কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
প্রধান দায়িত্বসমূহ
• নির্ধারিত অঞ্চলের সেলস ও ডিস্ট্রিবিউশন কার্যক্রম পরিচালনা করা।
• এরিয়া সেলস ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য ফিল্ড টিমকে তদারকি করা।
• আঞ্চলিক সেলস টার্গেট নির্ধারণ, মনিটরিং এবং অর্জন নিশ্চিত করা।
• নতুন বাজার সম্প্রসারণ এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা।
• নিয়মিত বাজার পরিদর্শন এবং পারফরম্যান্স রিভিউ করা।
• ডিলার, ডিস্ট্রিবিউটর এবং মূল ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।
• প্রতিযোগী বিশ্লেষণ ও বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে কৌশল গ্রহণ করা।
• ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত রিপোর্ট প্রদান করা।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
• FMCG / Healthcare / Hygiene sales-এ প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
• আঞ্চলিক পর্যায়ে সেলস টিম পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
• শক্তিশালী নেতৃত্ব, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে।
• টার্গেট অর্জন এবং বাজার সম্প্রসারণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• শৃঙ্খলাবদ্ধ, কর্মঠ এবং ফলাফলমুখী হতে হবে।
• সারা দেশে ভ্রমণ করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা
• বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ
• শক্তিশালী ক্যারিয়ার গ্রোথ ও স্ট্রাকচার্ড ডেভেলপমেন্ট পাথ
• প্রতিযোগিতামূলক বেতন ও পারফরম্যান্স ইনসেনটিভ
• দ্রুত সম্প্রসারণশীল FMCG / Healthcare ব্যবসায় নেতৃত্ব দেওয়ার সুযোগ
কর্মস্থল: ঢাকা সহ সারা বাংলাদেশ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভি নিম্নোক্ত WhatsApp নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
WhatsApp: +8801313481074
ইমেইল সাবজেক্ট/উল্লেখ্য: Application for Regional Sales Manager (RSM)
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
Army Pharma Limited
House # 41, Road # 7 , Dhaka Cantonment, Bangladesh
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint