শোরুম ম্যানেজার ও সেলস এক্সিকিউটিভ
প্রকাশিত হয়েছে 09/Nov/2026 09:09
- 15000
- আবেদনের শেষ তারিখ 07/Dec/2026
শোরুম সুপারভাইজার
PAI WEAR
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: শোরুম ম্যানেজার ও সেলস এক্সিকিউটিভ (Showroom Manager & Sales Executive)
বেতন: মাসিক ১৫,০০০ টাকা
কর্মস্থল: PAI WEAR, গাজী মার্কেট, শপ নং ০৭, বসুন্ধরা রিভারভিউ, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
কাজের সময়সূচি:
• সকাল ৯:০০/১০:০০টা থেকে দুপুর ১:০০টা।
• দুপুর ১:০০টা থেকে ৩:৩০টা পর্যন্ত বিরতি।
• বিকেল ৩:৩০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি: প্রতি রবিবার। রবিবার কাজ করলে অতিরিক্ত ৫০০ টাকা দৈনিক বোনাস প্রদান করা হবে।
কাজের দায়িত্ব:
• সততা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে শোরুম পরিচালনা করা।
• কাস্টমারদের সঙ্গে ভদ্র ও সুন্দর আচরণ করা।
• প্রতিদিনের বিক্রয়, আয়-ব্যয়, ক্যাশ ও স্টকের হিসাব সংরক্ষণ করা।
• Facebook, WhatsApp ও অন্যান্য অনলাইন মাধ্যমে অর্ডার এবং সোশ্যাল মিডিয়া কার্যক্রম পরিচালনা করা।
• শোরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পণ্যের সুন্দর প্রদর্শন নিশ্চিত করা।
• ঢাকার ভেতরে ও বাইরে পণ্য ক্রয় ও সরবরাহের প্রয়োজনে যাতায়াত করা।
• অনুমতি ছাড়া শোরুম ত্যাগ করা বা দায়িত্ব অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না।
• প্রতিদিন মালিককে কাজের রিপোর্ট প্রদান করা।
চাকরির শর্তাবলি:
• প্রথম ৩ মাস পরীক্ষামূলক সময় হিসেবে গণ্য হবে। মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
• কাজের পারফরম্যান্স অনুযায়ী ভবিষ্যতে বেতন বৃদ্ধি করা হবে।
• অনুমতি ছাড়া একটানা ১–২ সপ্তাহ ছুটি নেওয়া যাবে না।
• চাকরি ছাড়তে হলে ১ মাস আগে লিখিত নোটিশ দিতে হবে।
• অযোগ্যতা বা গুরুতর অবহেলার ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী চাকরি বাতিল করা হতে পারে।
• চুরি, অর্থ আত্মসাৎ, প্রতারণা বা প্রমাণিত গুরুতর অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
• অনুমোদিত অফিসিয়াল যাতায়াতের খরচ প্রতিষ্ঠান বহন করবে।
বিশেষ যোগ্যতা:
সৎ, পরিশ্রমী, সময়নিষ্ঠ, ভদ্র আচরণসম্পন্ন, হিসাব-নিকাশে দক্ষ এবং সম্পূর্ণ শোরুমের দায়িত্ব গ্রহণে সক্ষম হতে হবে।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
PAI WEAR
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












কেরানীগঞ্জ টাউন,ঢাকা
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট