সহকারী পরিদর্শক
প্রকাশিত হয়েছে 10/Jun/2026 10:16
- ৳15000-20000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 09/Jul/2026
শোরুম সুপারভাইজার
ঢাকা জেলা, বাড্ডা, ঢাকা - ১২১২
Fashion Gallery
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
Fashion Gallery একটি স্বনামধন্য শোরুম ও সুপার শপ পরিচালনাকারী প্রতিষ্ঠান। গ্রাহকদের উন্নত মানের পণ্য ও সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সততা, দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সহকারী পরিদর্শক / Assistant Inspector পদে এমন প্রার্থী প্রয়োজন, যিনি শোরুমের দৈনন্দিন কার্যক্রম তদারকি, কর্মীদের নির্দেশনা প্রদান, বিক্রয় পর্যবেক্ষণ এবং শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন।
দায়িত্বসমূহ
• শোরুমের দৈনন্দিন কার্যক্রম তদারকি করা
• কর্মীদের কাজ পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করা
• কাস্টমারদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা
• বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রস্তুত করা
• পণ্যের স্টক ও ইনভেন্টরি ব্যবস্থাপনা করা
• শোরুমের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা
• ম্যানেজারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• JSC / SSC / HSC বা সমমান পাস হতে হবে
• হাফেজ ও আলেম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
• অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে
• নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকতে হবে
• ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
• দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে
• কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকলে অগ্রাধিকার
• দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষ
• নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ
• দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের সুযোগ
• যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ
• সময়মতো বেতন ও অন্যান্য সুবিধা প্রদান
• কর্মীদের প্রতি সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ
• দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের সুযোগ
আবেদন
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
• সার্টিফিকেট অথবা মার্কশিটের ফটোকপি
• ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি
• বাবা অথবা মায়ের ভোটার আইডির ফটোকপি
• পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- উচ্চ বিদ্যালয়
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : পুরুষ
Fashion Gallery
বাড্ডা, ঢাকা - ১২১২
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ