সিকিউরিটি ইন-চার্জ
প্রকাশিত হয়েছে 16/Mar/2026 06:15
- ৳10000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 29/Mar/2026
সিকিউরিটি সার্ভিস
নীলফামারী জেলা
Classical Handmade Products BD
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: সিকিউরিটি ইনচার্জ
প্রতিষ্ঠানের নাম: Classical Handmade Products BD (একটি সম্পূর্ণ রপ্তানিমুখী উৎপাদনশীল প্রতিষ্ঠান)
কর্মস্থল: কির্ত্তনীয়াপাড়া, পোড়ারহাট, নীলফামারী সদর, নীলফামারী।
কাজের বিবরণ:
• প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা কার্যক্রম অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিচালনা ও তদারকি করা।
• কারখানার প্রবেশ ও প্রস্থানের পথে কড়া নজরদারি করা এবং শৃঙ্খলা বজায় রাখা।
• প্রতিষ্ঠানের সম্পদ, মালামাল এবং কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
• যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা প্রোটোকল মেনে চলা।
যোগ্যতা ও শর্তাবলী:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস.এস.সি (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
• অভিজ্ঞতা: টেক্সটাইল বা উৎপাদনশীল প্রতিষ্ঠানে সিকিউরিটি সংক্রান্ত কাজে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• অগ্রাধিকার: অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা:
• বেতন: আলোচনা সাপেক্ষে।
• অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন ও যোগাযোগের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদেরকে তাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) নিম্নোক্ত ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অথবা প্রয়োজনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে।
ইমেইল: hr.info@rugsbd.com
মোবাইল: 01680041950 (শুধুমাত্র WhatsApp মেসেজ)
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
Classical Handmade Products BD
Kirtaniapara, Porahat, Nilphamari Sadar, Nilphamari
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint