সেলস অফিসার
প্রকাশিত হয়েছে 20/Jul/2026 10:36
- ৳12000-17000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 30/Jul/2026
মার্কেটিং/সেলস
ALL, ঢাকার বিভিন্ন স্থানে
কল্লোল গ্রুপ অব কোম্পানিজ
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
কল্লোল গ্রুপ অব কোম্পানিজ-এ সেলস অফিসার / Sales Officer (এস.ও) পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। কর্মস্থল ঢাকার বিভিন্ন স্থানে। নির্বাচিত প্রার্থীকে কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ, দোকান ভিজিট এবং অর্ডার সংগ্রহের কাজ করতে হবে।
দায়িত্বসমূহ
• নির্ধারিত এরিয়ায় দোকান ভিজিট করে অর্ডার সংগ্রহ করা
• কোম্পানির পণ্যসমূহ বাজারজাত ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা
• বিক্রয় টার্গেট পূরণের লক্ষ্যে কাজ করা
• বাজার ও গ্রাহক চাহিদা অনুযায়ী পণ্যের প্রচার ও উপস্থাপন করা
• বিদ্যমান ও নতুন গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা
• দৈনিক/মাসিক বিক্রয় রিপোর্ট কর্তৃপক্ষকে প্রদান করা
• কোম্পানির নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• পদের নাম: সেলস অফিসার (এস.ও)
• শিক্ষাগত যোগ্যতা: HSC পাস
• অভিজ্ঞতা: বিক্রয় প্রতিনিধি হিসেবে ন্যূনতম ১–২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে
• বয়স: সর্বোচ্চ ৩২ বছর
• প্রার্থীর স্মার্টফোন থাকতে হবে
• সুন্দর উপস্থাপনা থাকতে হবে
• দোকানে ভিজিট করে অর্ডার আনার মানসিকতা থাকতে হবে
• সততা ও পরিশ্রমী হতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: ১২,০০০ – ১৭,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
• টিএ/ডিএ
• টার্গেট অনুযায়ী প্রতি মাসে আকর্ষণীয় ইনসেন্টিভ
• যত বেশি বিক্রি, তত বেশি ইনসেন্টিভ
• প্রতিবছর ইনক্রিমেন্ট
• দুই ঈদে বেতনের ৯০% বোনাস (কোম্পানির পলিসি অনুযায়ী)
• প্রভিডেন্ট ফান্ড
• গ্রাচুইটি
• বাৎসরিক ছুটির টাকা
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি
- অভিজ্ঞতা: 1-2 বছর
কল্লোল গ্রুপ অব কোম্পানিজ
199, Tejgaon Industrial Area, Dhaka, Bangladesh
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ
