সেলস অফিসার এসআর
প্রকাশিত হয়েছে 01/Jun/2026 09:37
- ৳13000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 13/Jun/2026
মার্কেটিং/সেলস
সিলেট জেলা, সিলেট সদর, দক্ষিণ সুরমা, হবিগঞ্জ, মৌলভীবাজার
আকিজ ভেঞ্চার
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
প্রোডাক্ট লাইন: আকিজ এগ্রো
পণ্যের ধরন:
গুঁড়া মসলা
মিক্সড মসলা
পোলাও চাল
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক / বিএ / স্নাতক পাস হতে হবে।
বিক্রয় প্রতিনিধি হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বয়সসীমা:
৩৫ বছরের নিচে হতে হবে।
অভিজ্ঞতা:
বিক্রয় প্রতিনিধি হিসেবে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য:
নির্ধারিত এলাকায় কোম্পানির পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা।
নতুন আউটলেট ও গ্রাহক তৈরি করা।
নিয়মিত অর্ডার সংগ্রহ ও বাজার পরিদর্শন করা।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও বাজার সম্প্রসারণে কাজ করা।
গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
বাজার পরিস্থিতি ও প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে রিপোর্ট প্রদান করা।
কোম্পানির নীতিমালা অনুযায়ী সেলস কার্যক্রম পরিচালনা করা।
বেতন ও সুযোগ-সুবিধা:
মূল বেতন: ১৩,০০০ – ১৫,০০০ টাকা (অভিজ্ঞতা অনুযায়ী)
টিএ/ডিএ: ৯,০০০ টাকা
ইনসেনটিভ: বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ৩,০০০ – ৫,০০০ টাকা পর্যন্ত
৬ মাস পর কাজের দক্ষতার ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ
কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধি
প্রতিবছর ইনক্রিমেন্ট
দুই ঈদে উৎসব বোনাস
কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা
বিশেষ দ্রষ্টব্য:
উপরোক্ত শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থীদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ:
ASM – Sylhet
মোবাইল / WhatsApp
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
আকিজ ভেঞ্চার
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ