সেলসম্যান / সেলস রিপ্রেজেন্টেটিভ (বইমেলা)
প্রকাশিত হয়েছে 15/Jun/2026 04:27
- ৳10000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 14/Jul/2026
মার্কেটিং/সেলস
চট্টগ্রাম জেলা, শাখা অফিস: বহদ্দারহাট, বলিরহাট, চট্টগ্রাম (কাজের এলাকা: চট্টগ্রাম শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন ও হাই স্কুল)
শিশু কিশোর শব্দসিঁড়ি সাহিত্য একাডেমি
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• প্রতিদিন অফিস থেকে বই ও প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে নির্ধারিত বইমেলায় নিয়ে যাওয়া
• বইমেলায় বইগুলো সঠিকভাবে প্রদর্শন ও সাজিয়ে রাখা
• শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য গ্রাহকদের কাছে বই বিক্রয় ও প্রয়োজনীয় তথ্য প্রদান করা
• বিক্রিত বইয়ের হিসাব সংরক্ষণ ও মেলা শেষে কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া
• অবশিষ্ট বই ও অন্যান্য মালামাল নিরাপদে অফিসে ফেরত পৌঁছে দেওয়া
• প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বইমেলায় অংশগ্রহণ করা
• দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখা
অভিজ্ঞতা:
• বিক্রয়, রিটেইল বা কাস্টমার সার্ভিস সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
• নতুন ও কর্মদক্ষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন
যোগ্যতা ও শর্ত:
• বয়স ২২–২৬ বছরের মধ্যে হতে হবে
• ভালো যোগাযোগ ও গ্রাহকসেবা প্রদানের দক্ষতা থাকতে হবে
• দায়িত্বশীল, পরিশ্রমী ও সময়ানুবর্তী হতে হবে
• বই পরিবহন ও দীর্ঘ সময় দায়িত্ব পালনে সক্ষম হতে হবে
• দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা:
• প্রাথমিক দৈনিক বেতন: ৩০০ টাকা
• দৈনিক নাস্তা ভাতা: ৫০ টাকা
• দৈনিক যাতায়াত ভাতা: ৫০ টাকা
• প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খাবার ভাতা: ৫০ টাকা
• স্কুল খোলা থাকলে সারা বছর নিয়মিত কাজের সুযোগ রয়েছে
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- এইচ.এস.সি
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : উভয়ই
শিশু কিশোর শব্দসিঁড়ি সাহিত্য একাডেমি
Bahaddarhat, Balirhat, Chittagong
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ