হেল্পার (গৃহ যন্ত্রপাতি মেরামত)
প্রকাশিত হয়েছে 30/Mar/2026 06:03
- ৳15000-15000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 12/Apr/2026
ইলেকট্রিশিয়ান
ঢাকা জেলা, Dhaka
Techmistry (টেকমিস্ট্রি)
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের সারসংক্ষেপ
Techmistry (টেকমিস্ট্রি)-এ বাসাবাড়ির হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসের কাজের জন্য একজন দক্ষ ও আগ্রহী হেল্পার নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এমন প্রার্থী প্রয়োজন, যিনি সিনিয়র টেকনিশিয়ানের সাথে থেকে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কিচেন হুড এবং ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য মেরামতের কাজে সহায়তা করতে পারবেন। যাদের পূর্ব অভিজ্ঞতা নেই কিন্তু কাজ শিখে আগ্রহের সাথে কাজ করতে চান, তারাও আবেদন করতে পারবেন।
দায়িত্ব ও কর্তব্য
• সিনিয়র টেকনিশিয়ানকে হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিংয়ের কাজে সহায়তা করা
• এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কিচেন হুড ও ওভেনসহ বিভিন্ন পণ্য মেরামতের সময় প্রয়োজনীয় সহযোগিতা করা
• কাজের সরঞ্জাম বহন ও গুছিয়ে রাখতে সহায়তা করা
• সার্ভিস লোকেশনে সময়মতো পৌঁছাতে সহায়তা করা
• গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন খুঁজে বের করতে সহায়তা করা
• মাঠপর্যায়ে দায়িত্বশীলভাবে কাজ শেখা ও নির্দেশনা অনুসরণ করা
যোগ্যতা ও অভিজ্ঞতা
• ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে
• অভিজ্ঞতার প্রয়োজন নেই; হাতে-কলমে কাজ শিখিয়ে নেওয়া হবে
• স্মার্টফোনে Google Maps দেখে লোকেশন খুঁজে বের করার প্রাথমিক ধারণা থাকতে হবে
• পুরো ঢাকা শহরে বাসে যাতায়াত করে কাজ করার মানসিকতা ও অভ্যাস থাকতে হবে
• পরিশ্রমী, দায়িত্বশীল ও শেখার আগ্রহ থাকতে হবে
• মাঠপর্যায়ে কাজ করার উপযোগী শারীরিক সক্ষমতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• মাসিক বেতন: ১৫,০০০ টাকা
• কাজ ভালো পারলে ১ মাস পরেই ইনক্রিমেন্ট
• নিয়মিত ডিউটির বাইরে কাজের জন্য ওভারটাইম সুবিধা
• সাপ্তাহিক ছুটি রয়েছে
• ছুটির দিনে কাজ করলে আলাদা হাজিরা/অ্যালাউন্স প্রদান করা হবে
• ঢাকার যেকোনো এলাকা থেকে এসে কাজ করার সুযোগ রয়েছে
কর্মস্থল
ঢাকা শহরের বিভিন্ন এলাকা
আবেদন / যোগাযোগ
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
মোবাইল: 01948494715
চাকরির যোগ্যতা
অভিজ্ঞতার বছর
- ALL
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা
- এস.এস.সি
অন্যান্য যোগ্যতা
- লিঙ্গ : পুরুষ
Techmistry (টেকমিস্ট্রি)
Mirpur, Bangladesh
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? complaint