এরিয়া সেলস এক্সিকিউটিভ
Posted on 07/Jun/2026 08:38
- TK12000-15000Per month
- Deadline 24/Jun/2026
Marketing/Sales
Dhaka District, ঢাকা (বাড্ডা / মোহাম্মদপুর)
Green Grocery
- Job Info
- About Recruiter
Job Details
পদের সারসংক্ষেপ
Green Grocery তাদের HoReCa distribution operation সম্প্রসারণের অংশ হিসেবে এরিয়া সেলস এক্সিকিউটিভ / Area Sales Executive (HoReCa) পদে উদ্যমী, স্মার্ট এবং পরিশ্রমী জনবল নিয়োগ দিচ্ছে। এই পদের জন্য এমন প্রার্থী প্রয়োজন, যিনি ফিল্ডে কাজ করতে আগ্রহী, ক্লায়েন্ট রিলেশন তৈরি করতে সক্ষম এবং নির্ধারিত সেলস টার্গেট অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
দায়িত্বসমূহ
• রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, ক্লাউড কিচেন এবং অন্যান্য ফুড ব্যবসায় নিয়মিত ভিজিট করা
• নতুন বিক্রয় সুযোগ তৈরি করা
• ক্লায়েন্টদের সঙ্গে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখা
• অর্ডার গ্রহণ ও নিশ্চিত করা
• ডেলিভারি কনফার্মেশনের জন্য সমন্বয় করা
• পেমেন্ট কালেকশনের ফলো-আপ করা
• সম্পূর্ণ সেলস সাইকেল যথাযথভাবে সম্পন্ন করা
• মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
• বাজার পরিস্থিতি ও প্রতিযোগীদের বিষয়ে নিয়মিত ফিডব্যাক প্রদান করা
যোগ্যতা ও শর্তাবলি
• ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
• ন্যূনতম ১ বছরের সেলস অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
• ফিল্ড জব ও ক্লায়েন্ট ভিজিটে স্বাচ্ছন্দ্য থাকতে হবে
• ভালো যোগাযোগ ও দর-কষাকষির দক্ষতা থাকতে হবে
• টার্গেটভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে
• আত্মপ্রণোদিত ও কর্মদক্ষ হতে হবে
• স্মার্টফোন ও অনলাইন কমিউনিকেশন ব্যবহারে বেসিক দক্ষতা থাকতে হবে
• কাজের পারফরম্যান্স, গতি, যোগাযোগ দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতা ভালো হতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• মাসিক বেসিক বেতন: ১২,০০০ – ১৫,০০০ টাকা
• ট্রাভেল অ্যালাউন্স (TA)
• মোবাইল বিল সাপোর্ট
• সেলস ইনসেনটিভ
• পারফরম্যান্সভিত্তিক উন্নয়নের সুযোগ
• বাস্তব সেলস ও ডিস্ট্রিবিউশন কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ
Additional perks
Job Requirements
Experience years
- ALL
Green Grocery
Dhaka
- Risk reminder
Not satisfied with the current position? Complaint