কল সেন্টার এক্সিকিউটিভ
Posted on 17/May/2026 08:51
JSK Group
- Job Info
- About Recruiter
Job Details
দায়িত্বসমূহ
• পরিবহন, হাসপাতাল, ডায়াগনস্টিক এবং থেরাপি সেন্টারের গ্রাহক ও সেবাগ্রহীতাদের ইনবাউন্ড কল রিসিভ করা
• প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজ পরিচালনা করা এবং মেসেঞ্জারে আসা গ্রাহকদের প্রশ্নের দ্রুত ও পেশাদারভাবে উত্তর দেওয়া
• গ্রাহকদের যেকোনো জিজ্ঞাসা, সমস্যা বা অভিযোগ মনোযোগসহকারে শোনা এবং সঠিকভাবে সিস্টেমে বা খাতায় নোট করা
• নোটকৃত সমস্যাগুলো দ্রুত ও কার্যকর সমাধানের জন্য ম্যানেজমেন্ট টিমের কাছে যথাযথভাবে হস্তান্তর করা
• গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করে সর্বোচ্চ সহযোগিতা করা
• গ্রাহকসেবা কার্যক্রমে শান্ত, ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা
• প্রয়োজনে বিভিন্ন বিভাগ বা সংশ্লিষ্ট টিমের সাথে সমন্বয় করে গ্রাহকের সমস্যা সমাধানে সহায়তা করা
• নির্ধারিত শিফট অনুযায়ী দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করা
শিক্ষাগত যোগ্যতা
• ন্যূনতম এইচএসসি / স্নাতক
• চলমান শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
যোগ্যতা ও প্রয়োজনীয় গুণাবলি
• সোশ্যাল মিডিয়া অপারেটিং এবং ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে প্রফেশনালভাবে গ্রাহক সেবা দেওয়ার অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে
• অত্যন্ত মার্জিত, ভদ্র এবং সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে
• স্বভাবগতভাবে শান্ত এবং যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা থাকতে হবে
• গ্রাহক রেগে গেলেও হাসিমুখে ও ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা থাকতে হবে
• প্রমিত (শুদ্ধ) বাংলায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে
• কম্পিউটারের বেসিক কাজ জানা থাকতে হবে
• দ্রুত টাইপিং দক্ষতা থাকতে হবে
কাজের সময়
• শিফটিং ডিউটি
• দৈনিক ৮–১০ ঘণ্টা
বিশেষ অগ্রাধিকার
• নাইট শিফটে (রাতের ডিউটি) কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• আলোচনা সাপেক্ষে
• যোগ্যতার ভিত্তিতে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে
Job Requirements
Experience years
- ALL
Minimum education
- HSC
Additional requirements
- Gender : Both
JSK Group
Prasad Polton Square (13th Floor), 3/11 Fakirapul Panir Tank Opposite Side, Box Culvert Road, New Polton, Dhaka-1000
- Risk reminder
Not satisfied with the current position? Complaint